ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় বৈষম্যহীন রাষ্ট্র গড়ার আহ্বান রাষ্ট্রপতির বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যু ১ হাজার ছাড়াল টেকনাফে অপহরণ ও মানব পাচার চক্রের সঙ্গে জড়িত দুজনের আত্মসমর্পণ টোটাল এনার্জির কাছ থেকে ১৮ কার্গো এলএনজি কিনবে সরকার সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে চাকসুর মানববন্ধন আশির দশকে ফিরে যাওয়ার এআই ট্রেন্ড, যেভাবে আপনিও অংশ নেবেন স্কালোনির আর্জেন্টিনা অধ্যায় কি শেষের পথে? বাড়ছে অনিশ্চয়তা ডিজিটাল বিবাহ-তালাক নিবন্ধনে বাল্যবিবাহ ও জালিয়াতি রোধ সহজ হবে: আইনমন্ত্রী দীর্ঘ বিরতির পর নতুন সিনেমা নিয়ে ফিরছেন ববি

দীর্ঘ বিরতির পর নতুন সিনেমা নিয়ে ফিরছেন ববি

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৬:৩৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ১২৩৪ Time View

দীর্ঘ বিরতির পর ‘বেঈমান’ সিনেমার মাধ্যমে দর্শকের সামনে ফিরতে যাচ্ছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি।

দীর্ঘদিন পর নতুন সিনেমা নিয়ে দর্শকের সামনে ফিরতে যাচ্ছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। ‘বেঈমান’ নামের সিনেমাটি নিয়ে আশাবাদী এই অভিনেত্রী। এরই মধ্যে লন্ডনে সিনেমাটির শুটিং শেষ হয়েছে। এখন প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় রয়েছে সিনেমাটি।

‘বেঈমান’ প্রসঙ্গে ববি জানান, সিনেমাটির গল্প ও তাঁর চরিত্র দুটিই তাঁর কাছে বেশ আকর্ষণীয় লেগেছে। লন্ডনে শুটিংয়ের সময় পুরো টিম আন্তরিকতার সঙ্গে কাজ করেছে বলেও জানান তিনি।

অভিনেত্রী বলেন, সিনেমাটি দর্শকের সামনে আসার জন্য তিনিও আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। মুক্তির পর দর্শকদের ভালো লাগবে এবং দীর্ঘ বিরতির পর তাঁকে নতুনভাবে পর্দায় দেখতে পাবেন—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন ববি।

ববির সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ‘ময়ূরাক্ষী’। এরপর তাঁর অভিনীত নতুন কোনো সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি।

এদিকে ‘বেঈমান’-এর পাশাপাশি আরও কয়েকটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি ঢাকায় এ কে নিলয় পরিচালিত ‘বউ’ সিনেমার একটি গানের দৃশ্যে অংশ নিয়েছেন তিনি। সিনেমাটির গল্প লিখেছেন দেলোয়ার হোসেন দিল।

এ ছাড়া অনিক বিশ্বাসের পরিচালনায় ‘ইব্রাহীম’ সিনেমাতেও অভিনয় করছেন ববি। এতে তাঁর সহশিল্পী হিসেবে রয়েছেন অভিনেতা নিরব হোসেন।

নতুন সিনেমার কাজের পাশাপাশি দর্শকের ভালোবাসা পাওয়ার অপেক্ষাতেও রয়েছেন এই চিত্রনায়িকা। ‘খোঁজ দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় ববির।

শোবিজে প্রায় দেড় দশকের পথচলায় নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। অভিনয় ক্যারিয়ারে ‘দেহরক্ষী’, ‘বিজলী’ ও ‘নোলক’-এর মতো সিনেমায় অভিনয় করে দর্শকের প্রশংসা পেয়েছেন ববি। অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও যুক্ত হয়েছেন তিনি।

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় বৈষম্যহীন রাষ্ট্র গড়ার আহ্বান রাষ্ট্রপতির

দীর্ঘ বিরতির পর নতুন সিনেমা নিয়ে ফিরছেন ববি

প্রকাশের সময়ঃ ০৬:৩৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬