ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হুমকি পেয়েই যুক্তরাজ্যের ঘাঁটি থেকে বোমারু বিমান সরায় যুক্তরাষ্ট্র: ট্রাম্প মুন্সীগঞ্জে নিখোঁজের একদিন পর নারীর মরদেহ উদ্ধার কর্মসংস্থানের দাবিতে রাতভর অবস্থান, প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চান প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা দেশভাগের পর প্রথমবার আসাম থেকে ঢাকায় আন্তর্জাতিক নৌপথে পণ্য পরিবহন পঞ্চগড়ে রিকশাচালক হত্যা মামলায় সাবেক এমপি নাইমুজ্জামান মুক্তা গ্রেপ্তার ধর্ম অবমাননার মামলায় সৌদি আরবে লঙ্কান যুবকের মৃত্যুদণ্ড ‘মক্কা চুক্তি’ সক্রিয়, সৌদিতে সেনা পাঠাবে তুরস্ক-পাকিস্তান মেসি-পরবর্তী আর্জেন্টিনায় কারা হবেন নতুন ভরসা বিস্ময় বালক থেকে কিংবদন্তি, মেসির উত্তরাধিকার মিরপুরে রুটি চুরির অভিযোগে পথশিশুকে মারধর, নিরাপত্তাকর্মী আটক

চাঁপাইনবাবগঞ্জে ধানের শীষের জোয়ার-দিনভর গণসংযোগে ঝড় তুললেন এমপি   রশীদ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ সদর -৩ আসন এলাকার  মহারাজপুর ইউনিয়নের পাড়া-মহল্লায় দিনব্যাপী ধানের শীষের গণসংযোগ করে চাঙ্গা করে তুলেছেন বিএনপি মনোনীত এমপি প্রার্থী মোঃ হারুনুর রশীদ। সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এ গণসংযোগে এলাকাজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। সমর্থকদের ঢল ও শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো মহারাজপুর।গণসংযোগে প্রার্থী হারুনুর রশীদ বলেন, “জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে ধানের শীষই হবে বিজয়ের প্রতীক। জনগণের রায়ই আমাদের শক্তি।” তিনি ঘরে ঘরে গিয়ে ভোটারদের শুভেচ্ছা জানান এবং পরিবর্তনের পক্ষে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।গণসংযোগে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, রাণাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ রহমত আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: জামিউল ইসলাম সোহেল, জেলা তাঁতী দলের আহ্বায়ক মো. আতাউর রহমান, বিএনপি নেতা আব্দুস সাত্তার, মেসবাহুল, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো: সারোয়ার জাহান, ছাত্রনেতা মিম ফজলে আজিমসহ শতাধিক নেতাকর্মী ও সমর্থক।স্থানীয়দের মতে, নির্বাচন সামনে রেখে মহারাজপুরে ধানের শীষের পক্ষে ব্যাপক সাড়া দেখা যাচ্ছে। প্রার্থী ও নেতাকর্মীদের কর্মতৎপরতায় এলাকাজুড়ে তৈরি হয়েছে নির্বাচনী উত্তাপ।দিনব্যাপী এই গণসংযোগকে কেন্দ্র করে মহারাজপুরে স্পষ্ট হয়ে উঠেছে-ধানের শীষের জোয়ার বইছে নির্বাচনী মাঠজুড়ে।

জনপ্রিয় সংবাদ

হুমকি পেয়েই যুক্তরাজ্যের ঘাঁটি থেকে বোমারু বিমান সরায় যুক্তরাষ্ট্র: ট্রাম্প

চাঁপাইনবাবগঞ্জে ধানের শীষের জোয়ার-দিনভর গণসংযোগে ঝড় তুললেন এমপি   রশীদ

প্রকাশের সময়ঃ ০৪:১৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫