ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জের গোবরাতলা বাজার এলাকায় পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছেন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও গ্রাম পুলিশ সদস্যরা।

ডেঙ্গুর বিস্তার রোধে এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি ও আবর্জনা অপসারণ এবং জনসচেতনতা বাড়াতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে শনিবার (৩ অক্টোবর) সকালে গোবরাতলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গোবরাতলা বাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ আফজাল রাজনের  নির্দেশনায় গোবরাতলা ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে গোবরাতলা বাজার ও আশপাশের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। একই সঙ্গে দীর্ঘদিন ধরে পড়ে থাকা বিভিন্ন পরিত্যক্ত পাত্র, ড্রেন ও অন্যান্য স্থানে জমে থাকা পানি এবং মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্যোগ নেওয়া হয়।

এ সময় স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের নিজ নিজ বাড়িঘর, দোকানপাট, আঙিনা, ড্রেন ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়।

এ সময় স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের নিজেদের বাড়িঘর, দোকানপাট, আঙিনা, ড্রেন ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়। বিশেষ করে ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, প্লাস্টিকের পাত্র, নির্মাণসামগ্রীর গর্ত কিংবা অন্য কোনো স্থানে পানি জমে থাকলে তা দ্রুত অপসারণের বিষয়ে সচেতন করা হয়।

স্বাস্থ্য সংশ্লিষ্টদের মতে, এডিস মশা সাধারণত স্বচ্ছ ও স্থির পানিতে বংশবিস্তার করে। তাই ডেঙ্গু প্রতিরোধে শুধু মশা নিধন নয়, মশার প্রজননস্থল ধ্বংস করাই গুরুত্বপূর্ণ। বাড়ির আশপাশে তিন দিনের বেশি পানি জমতে না দেওয়া, নিয়মিত ড্রেন পরিষ্কার রাখা এবং পরিত্যক্ত পাত্র উল্টে রাখা বা সরিয়ে ফেলার মাধ্যমে এডিস মশার বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব।

স্থানীয়রা জানান, বর্ষা ও বর্ষা-পরবর্তী সময়ে বিভিন্ন স্থানে পানি জমে থাকায় এডিস মশার প্রজননের ঝুঁকি তৈরি হয়। বাজার ও জনবহুল এলাকায় অপরিকল্পিতভাবে আবর্জনা ফেলা এবং পানি নিষ্কাশনের পথ বন্ধ থাকলেও মশার বিস্তারের অনুকূল পরিবেশ সৃষ্টি হতে পারে। এ কারণে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পাশাপাশি স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

পরিচ্ছন্নতা কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোবরাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম টিপু, ইউপি সদস্য মোঃ মতিউর রহমান, মোঃ ইউসুফ আলী, মোঃ শরিফুল ইসলাম, মোঃ নজরুল ইসলাম, সংরক্ষিত নারী ইউপি সদস্য মোসাঃ নাজনীন আক্তার, সাংবাদিক মোঃ ইসাহাক আলী, ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী মোঃ সোহেল রানা এবং উদ্যোক্তা জন কল্লোল সরকার জয়।

এ ছাড়া ইউনিয়ন পরিষদের সকল গ্রাম পুলিশ সদস্যও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।

কর্মসূচিতে সংশ্লিষ্টরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসন বা জনপ্রতিনিধিদের উদ্যোগ যথেষ্ট নয়; প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি ও কর্মস্থলের আশপাশ পরিষ্কার রাখতে হবে। কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ এবং মশার প্রজননস্থল সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

গোবরাতলা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে এ ধরনের পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশের সময়ঃ ০৬:০৮:১৬ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬