ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ভৈরব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন প্রবাসী যুবকের বাবা দুলাল মিয়া।

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শ্রীনগর গ্রামের ফারজানা আক্তার মিম (১৭) নামের এক তরুণীর মৃত্যুর ঘটনায় ইতালি প্রবাসী এক যুবক ও তার পরিবারের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা মিথ্যা দাবি করে তা প্রত্যাহার এবং ১০ লাখ টাকা চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে ভৈরব মিডিয়া সেন্টারে আয়োজিত এই সংবাদ সম্মেলনে ভুক্তভোগী দুলাল মিয়া ও তার পরিবার এসব অভিযোগ তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রবাসী পাভেল মিয়ার বাবা দুলাল মিয়া, তার চাচা হাসান মিয়া এবং ঘটক মো. খোকন মিয়া।

সংবাদ সম্মেলনে ঘটক খোকন মিয়া জানান, ৪-৫ মাস আগে দুলাল মিয়ার ইতালি প্রবাসী ছেলে পাভেল মিয়ার সঙ্গে জীবন মিয়ার মেয়ে ফারজানা আক্তার মিমের বিয়ের কথাবার্তা পাকাপাকি হয়েছিল। উভয় পক্ষের সম্মতিতে আংটি পরানো ও খাওয়া-দাওয়ার মাধ্যমে প্রাথমিক আনুষ্ঠানিকতাও সম্পন্ন হয়। যোগাযোগের সুবিধার্থে ছেলের পক্ষ থেকে মিমকে একটি মোবাইল ফোনও উপহার দেওয়া হয়েছিল। তবে সবকিছু ঠিকঠাক চলার কিছুদিন পর মেয়ের পক্ষ থেকে জানানো হয়, তারা এই বিয়ে সম্পন্ন করবেন না। কারণ জানতে চাইলে মেয়ের বাবা জীবন মিয়া জানান, ছেলের মায়ের সঙ্গে ফোনে কথাকাটাকাটি হওয়ার কারণেই তারা বিয়েতে রাজি নন। পরে ঘটক খোকন মিয়া উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে ঘরোয়াভাবে আংটি, মোবাইল ও যাতায়াত বাবদ ২৫ হাজার টাকা ফেরত দিয়ে বিষয়টির সুরাহা করেন। এই সমঝোতার ১০-১২ দিন পর গত ২৬ আগস্ট রাতে মিম অসুস্থ হয়ে পড়লে পরদিন ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সংবাদ সম্মেলনে প্রবাসী পাভেলের বাবা দুলাল মিয়া বলেন, “মেয়ের পরিবার নিজেরাই বিয়ে ভেঙে দিয়েছিল, আমরা কোনো জোরজবরদস্তি করিনি। সমঝোতার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি হওয়ার ১০-১২ দিন পর হঠাৎ জানতে পারি, মেয়ের বাবা আমাদের প্রবাসী ছেলেসহ পরিবারের চারজনের নামে মামলা দায়ের করেছেন, যা আমাদের দাবি অনুযায়ী ভিত্তিহীন। এখন তারা মামলা প্রত্যাহারের শর্তে আমাদের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করছে।”

তিনি আরও বলেন, “ছেলের বিরুদ্ধে তোলা অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট বলে আমরা মনে করি। আমার ছেলে সুদূর ইতালিতে বৈধভাবে জীবিকা নির্বাহ করছে। একটি অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আমাদের পরিবারকে সামাজিক ও আর্থিকভাবে হয়রানি করার উদ্দেশ্যেই এই মামলা করা হয়েছে বলে আমরা মনে করছি।”

সংবাদ সম্মেলন থেকে ভুক্তভোগী দুলাল মিয়া ও তার পরিবার এই হয়রানিমূলক মামলা দ্রুত প্রত্যাহার এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানান।

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশের সময়ঃ ০৭:৫৭:০৯ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬