ঢাকা ০৭:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৫:৪৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • ১২৪৩ Time View

ফাইল ছবি।

সিলেট বিভাগে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ১৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৪১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের ৩ অক্টোবরের দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, নতুন আক্রান্ত ১৪ জনসহ এ পর্যন্ত বিভাগে মোট আক্রান্ত হয়েছেন ৪৫২ জন। নতুন রোগীদের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন, সুনামগঞ্জ সদর হাসপাতালে ৩ জন, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন, হবিগঞ্জ সদর হাসপাতালে ২ জন এবং লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ভর্তি হয়েছেন।

বর্তমানে চিকিৎসাধীন ৪১ জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন, সুনামগঞ্জ সদর হাসপাতালে ৮ জন, হবিগঞ্জ সদর হাসপাতালে ৫ জন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন এবং জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন আছেন। এ ছাড়া মৌলভীবাজার সদর হাসপাতালে ২ জন এবং নর্থ ইস্ট মেডিকেল হাসপাতাল, বানিয়াচং ও নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন করে রোগী ভর্তি রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩ অক্টোবর পর্যন্ত সিলেট জেলায় ৯৭ জন, সুনামগঞ্জে ১০৩ জন, হবিগঞ্জে ১৯৩ জন এবং মৌলভীবাজারে ৪৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর বাইরে অন্য জেলা থেকে আসা আরও ১৩ জন সিলেটে চিকিৎসা নিয়েছেন।

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

প্রকাশের সময়ঃ ০৫:৪৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬