ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

হামে শিশুমৃত্যু ১ হাজার ১০০ ছাড়াল, একদিনে হাম ও ডেঙ্গুতে ১১ জনের মৃত্যু

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০২:০৮:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ১২৪৯ Time View

হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

দেশে হামে আক্রান্ত হয়ে শিশুমৃত্যুর সংখ্যা ১ হাজার ১০০ ছাড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে মোট ১ হাজার ১০৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ১০১ জনের মৃত্যু নিশ্চিত হামে, বাকি ১ হাজার ৩ জন মারা গেছে হামের উপসর্গে। মঙ্গলবার অধিদপ্তরের হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় হাম ও ডেঙ্গুতে মোট ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে মারা গেছে পাঁচ শিশু এবং ডেঙ্গুতে মারা গেছেন ছয়জন।

হামের সর্বশেষ পরিস্থিতি

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৫৫ শিশু। এ সময়ে ৮৪ জনের হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে একদিনে নতুন রোগীর সংখ্যা ১ হাজার ৩৩৯।

১৫ মার্চ থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে হামের সন্দেহজনক রোগী পাওয়া গেছে ১ লাখ ৯০ হাজার ৫১০ জন। এর মধ্যে নিশ্চিত রোগী ২১ হাজার ৩৯২ জন। উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৬৮ হাজার ৬৫৫ শিশু, আর সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৬১ হাজার ৭৯৮ শিশু।

ডেঙ্গুর সর্বশেষ পরিস্থিতি

হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৪২ জন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৭৫১ জন।

বিভাগভিত্তিক হিসাবে ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৭৮ জন, ঢাকা উত্তর সিটিতে ২২৯ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৭৮ জন, চট্টগ্রামে ৩০১ জন, খুলনায় ২৬৪ জন, বরিশালে ২১৩ জন, রাজশাহীতে ১৯৭ জন, ময়মনসিংহে ১২০ জন, রংপুরে ৫৬ জন এবং সিলেটে ৬ জন রয়েছেন।

চলতি মাসের ২৯ দিনে ডেঙ্গুতে মারা গেছেন ১৪২ জন এবং আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৮২৬ জন। জানুয়ারি থেকে এ পর্যন্ত চলতি বছরে মোট আক্রান্তের সংখ্যা ৭৭ হাজার ৬৭২ এবং মৃত্যু ২৩৯ জন।

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

হামে শিশুমৃত্যু ১ হাজার ১০০ ছাড়াল, একদিনে হাম ও ডেঙ্গুতে ১১ জনের মৃত্যু

প্রকাশের সময়ঃ ০২:০৮:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬