ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক চৌহদিটোলায় ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার টিম ৪ এর বিশেষ অভিযান ইবিতে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গু শক সিনড্রোমে আরও একজনের মৃত্যু বাগাতিপাড়ায় আগাম খেজুর গুড় তৈরির প্রস্তুতি, গাছ ঝোড়ায় ব্যস্ত গাছিরা রাবিতে ছাত্রদল নেতা-কর্মীদের হামলার অভিযোগ, চার সাংবাদিকসহ আহত ১০ রামেক হাসপাতালে ডেঙ্গুতে চাঁপাইনবাবগঞ্জের যুবকের মৃত্যু বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের ঘটনায় ২৭ জন আটক

চাঁপাইনাবগঞ্জ জেলার ভোলাহাট সীমান্ত দিয়ে অনুপ্রবেশের ঘটনায় ২৭ জনকে আটক করেছে বিজিবি।

সোমবার (২২ ডিসেম্বর) ভোর ৪টার দিকে তাদেরকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন, ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।বিজিবি থেকে জানানো হয়, সোমবার (২২ ডিসেম্বর) ভোররাত আনুমানিক ৪টার সময় মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধীনস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলাধীন ভোলাহাট উপজেলার সীমান্ত এলাকা দিয়ে ২৭ জন ব্যক্তি পাসপোর্ট ব্যতীত অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে বিজিবি কর্তৃক আটক হয়। উক্ত ব্যক্তিবর্গ বিভিন্ন সময় পাসপোর্টবিহীন সীমান্ত অতিক্রম করে ভারতে গমন করেছিল। পরবর্তীতে পাসপোর্ট ব্যতীত তারা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে আন্তর্জাতিক সীমান্তে বিজিবি কর্তৃক গ্রেপ্তার হয়। বর্তমানে তাদের ঠিকানা, জাতীয় পরিচয়পত্র এবং বাংলাদেশি নাগরিকত্বসহ বিভিন্ন বিষয় নিশ্চিত করার লক্ষ্যে জিডির মাধ্যমে থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, মহানন্দা ব্যাটালিয়নের অধীনস্থ দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে ২৭ জনকে অনুপ্রবেশ করতে দেখলে বিজিবির টহল দলের সদস্যরা তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা সবাই বাংলাদেশি। আটককৃতদের স্থানীয় ভোলাহাট থানায় হস্তান্তর করা হবে।

জনপ্রিয় সংবাদ

অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের ঘটনায় ২৭ জন আটক

প্রকাশের সময়ঃ ০৮:৫৬:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫