ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক চৌহদিটোলায় ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার টিম ৪ এর বিশেষ অভিযান ইবিতে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গু শক সিনড্রোমে আরও একজনের মৃত্যু বাগাতিপাড়ায় আগাম খেজুর গুড় তৈরির প্রস্তুতি, গাছ ঝোড়ায় ব্যস্ত গাছিরা রাবিতে ছাত্রদল নেতা-কর্মীদের হামলার অভিযোগ, চার সাংবাদিকসহ আহত ১০ রামেক হাসপাতালে ডেঙ্গুতে চাঁপাইনবাবগঞ্জের যুবকের মৃত্যু বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম

অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০১:২৫:২১ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ১২৩৯ Time View

জাতীয় সংসদ ভবনে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক।

ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চতুর্থ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি মুশফিকুর রহমান এমপির সভাপতিত্বে এ সভা হয়।

সভায় কমিটির দ্বিতীয় ও তৃতীয় বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয়। একই সঙ্গে ওই দুই বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়।

বৈঠকে আর্থিক প্রতিষ্ঠান তথা ব্যাংকগুলোর বর্তমান অবস্থা বিস্তারিত তুলে ধরে মন্ত্রণালয়। উপস্থাপিত বিষয়ের ওপর আলোচনায় অংশ নেন কমিটির সদস্যরা। তাঁরা স্বচ্ছতা, জবাবদিহি ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতের ওপর গুরুত্ব দেন। পরবর্তী বৈঠকে এ বিষয়ে সুস্পষ্ট তথ্য-উপাত্ত উপস্থাপনের জন্য মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়।

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ এবং আন্তর্জাতিক পরিসরে দেশের অর্থনীতির সম্ভাবনা তুলে ধরতে নিউইয়র্কের ওয়াল স্ট্রিটে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে অংশ নিয়ে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো যথাযথভাবে উপস্থাপনের জন্য অর্থমন্ত্রীকে সংসদীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।

সভায় কমিটির সদস্য ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি, মো. জালাল উদ্দিন এমপি, মঈনুল ইসলাম খান এমপি, মো. সফিকুর রহমান (কিরন) এমপি, মো. সাইফুল আলম এমপি, সৈয়দ জয়নুল আবেদীন এমপি এবং মো. আবুল হাসনাত এমপি অংশ নেন।

এ ছাড়া বৈঠকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, অর্থ বিভাগের সচিব, বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং অর্থ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

প্রকাশের সময়ঃ ০১:২৫:২১ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬