ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

সংসদ নির্বাচন ঘিরে রাজধানীতে পুলিশের তল্লাশি জোরদার

রাজধানীতে পুলিশের তল্লাশি জোরদার। সংগৃহীত ছবি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। নির্বাচন ঘিরে সম্ভাব্য নাশকতা, সহিংসতা কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে মঙ্গলবার নগরীর গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও প্রবেশপথে চেকপোস্ট বসিয়ে যানবাহন ও সাধারণ মানুষের ওপর তল্লাশি কার্যক্রম চালাচ্ছে পুলিশ।

এ সময় প্রাইভেটকার, মোটরসাইকেল, সিএনজি অটোরিকশা ও মাইক্রোবাসসহ বিভিন্ন ধরনের যানবাহন থামিয়ে যাত্রীদের পরিচয়পত্র যাচাই করা হয়। পাশাপাশি সন্দেহজনক মনে হলে যাত্রীদের ব্যাগ ও যানবাহনও তল্লাশি করা হচ্ছে।

পুলিশ সূত্র জানায়, নির্বাচন উপলক্ষে কেউ যাতে অবৈধ অস্ত্র, বিস্ফোরক বা নাশকতামূলক কোনো সামগ্রী বহন করতে না পারে—সে লক্ষ্যেই এই বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে রাজধানীর বিভিন্ন এলাকায় টহল কার্যক্রমও বাড়ানো হয়েছে।

সরেজমিনে দেখা যায়, মঙ্গলবার দুপুরে শাহবাগ এলাকায় তল্লাশি চৌকি স্থাপন করে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি চালায় শাহবাগ থানা পুলিশ। প্রথমে যানবাহন থামানোর সংকেত দেওয়া হয়। পরে চালককে হাত উপরে তুলে দাঁড়ানোর নির্দেশ দিয়ে শরীর তল্লাশি করা হয়। কারও কাছে ব্যাগ থাকলে সেটি খুলে ভেতরে কোনো সন্দেহজনক বা নাশকতামূলক বস্তু আছে কি না, তা পরীক্ষা করা হয়।

তল্লাশি কার্যক্রমে উপস্থিত শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, সকাল থেকে জাতীয় প্রেস ক্লাব, আব্দুল গণি রোড, চানখারপুল, দোয়েল চত্বর, হাতিরপুল, পরীবাগ ও পলাশীসহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় তল্লাশি চালানো হয়েছে। তবে এ সময় কোনো নাশকতামূলক বস্তু উদ্ধার হয়নি।

এদিকে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, ধানমন্ডির ৮/এ, ২৭, শুক্রবাদ, সায়েন্সল্যাব মোড়, ধানমন্ডি ১৫ ও জিগাতলা এলাকাতেও তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়েছে। তিনি আরও বলেন, এসব এলাকায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, র‍্যাব ও বিজিবির সদস্যরাও আলাদাভাবে অভিযান চালিয়েছে।

উত্তরা বিভাগের উপকমিশনার মো. শাহরিয়ার আলী জানান, নির্বাচন সামনে রেখে তার বিভাগের আওতাধীন ছয়টি থানায় তল্লাশি ও অভিযান আরও জোরদার করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কেউ যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করে, তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত রাজধানীতে এ ধরনের তল্লাশি ও নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

সংসদ নির্বাচন ঘিরে রাজধানীতে পুলিশের তল্লাশি জোরদার

প্রকাশের সময়ঃ ০২:১২:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬