ঢাকা ০৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
সড়কে ঝরল ৪ প্রাণ, শোকের ছায়া শিবগঞ্জজুড়ে ইবির মার্কেটিং বিভাগে নীতিমালা উপেক্ষা করে ডিনকে সভাপতি নিয়োগ নোবিপ্রবিতে ছাত্রদলের দু’পক্ষের ব্যাপক সংঘর্ষ, আহত ৫ নির্মাণাধীন কালভার্টে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যু নোবিপ্রবিতে হলের সিট নিয়ে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৩; সাংবাদিক হেনস্তা দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী রাজধানীর যেসব রুটে চলবে বিআরটিসির ‘পিংক বাস’ উল্লাপাড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে ব্যবসায়ী নিহত, মরদেহ নিয়ে মহাসড়ক অবরোধ বুটেক্সে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ২ জন সাময়িক বহিষ্কার, জরিমানা ৩ জনকে সিলেটে হামে ফের ২ শিশুর মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ১১৫

বিজিবির সহায়তায় ভোট দিলেন ৮০ বছরের বৃদ্ধ

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এক প্রবীণ ভোটারকে সহায়তা করে ভোটকেন্দ্রে পৌঁছে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) আজমতপুর উপচাকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শনকালে দেখা যায়, মো. রুহুল (৮০) নামের এক বৃদ্ধ ভোটার শারীরিকভাবে দুর্বল হওয়ায় স্বাভাবিকভাবে হাঁটতে পারছিলেন না। এ সময় দায়িত্বরত বিজিবি সদস্যরা তাকে সহায়তা করে ভোটকক্ষে নিয়ে যান। পরে তিনি নিজেই তার পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন।

৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অসুস্থ ও শারীরিকভাবে অক্ষম ভোটারদের সহযোগিতা করা হচ্ছে। তিনি বলেন, “বৃদ্ধ ভোটারটি চলাচলে অক্ষম ছিলেন। সদস্যরা তাকে কেন্দ্রে পৌঁছে দেন। তিনি স্বতঃস্ফূর্তভাবে ভোট দেন এবং সন্তুষ্টি প্রকাশ করেন।”

কেন্দ্রে ছিল উৎসবমুখর পরিবেশ। তরুণদের পাশাপাশি প্রবীণ ভোটারদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভোটগ্রহণ শান্তিপূর্ণ রাখতে সতর্ক অবস্থানে ছিলেন।

জেলা নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দিনভর শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

সড়কে ঝরল ৪ প্রাণ, শোকের ছায়া শিবগঞ্জজুড়ে

বিজিবির সহায়তায় ভোট দিলেন ৮০ বছরের বৃদ্ধ

প্রকাশের সময়ঃ ০৭:১৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬