ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক চৌহদিটোলায় ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার টিম ৪ এর বিশেষ অভিযান ইবিতে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গু শক সিনড্রোমে আরও একজনের মৃত্যু বাগাতিপাড়ায় আগাম খেজুর গুড় তৈরির প্রস্তুতি, গাছ ঝোড়ায় ব্যস্ত গাছিরা রাবিতে ছাত্রদল নেতা-কর্মীদের হামলার অভিযোগ, চার সাংবাদিকসহ আহত ১০ রামেক হাসপাতালে ডেঙ্গুতে চাঁপাইনবাবগঞ্জের যুবকের মৃত্যু বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম

ইবিতে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে ইসলামী বিশ্ববিদ্যালয়ে সচেতনতামূলক র‍্যালিতে উপাচার্যসহ শিক্ষক-শিক্ষার্থীরা।

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সরকারের ঘোষিত তিন মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। প্রশাসনের অংশগ্রহণে বের হওয়া র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ক্যাম্পাসের বিভিন্ন স্থানের ময়লা-আবর্জনা সংগ্রহ করে নির্দিষ্ট স্থানে ফেলা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, ট্রেজারার অধ্যাপক ড. ইদ্রিস আলী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মামুন আল রশীদ, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রফিকুল ইসলাম, অধ্যাপক ড. সরফরাজ নেওয়াজ ও কর্মকর্তা সমিতির সভাপতি আব্দুল মঈদ বাবুলসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

অভিযানের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান পরিষ্কার করা হয়। পাশাপাশি ডেঙ্গুর বাহক এডিস মশার বংশবৃদ্ধি রোধে সাধারণ শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।

উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, এটি শুধু একদিনের আনুষ্ঠানিকতা নয়। ডেঙ্গু ইতিমধ্যে ব্যাপক আকার ধারণ করেছে এবং শুধু ঢাকায় নয়, প্রান্তিক অঞ্চলেও এর প্রকোপ দেখা দিয়েছে। শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা নিজেরা সচেতন না হলে এর ভয়াবহ পরিণতির মুখে পড়তে হতে পারে।

তিনি আরও বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয়। এটিকে দেশের অন্যতম মডেল বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে চান তাঁরা, যাকে অন্য বিশ্ববিদ্যালয়গুলো অনুসরণ করবে। একাডেমিক উন্নয়ন ও শিক্ষা কার্যক্রমকে প্রাণবন্ত করার পাশাপাশি ক্যাম্পাসকে সুন্দর, পরিচ্ছন্ন, ক্লিন ও গ্রিন ক্যাম্পাসে রূপান্তরের লক্ষ্যে সবার সহযোগিতা চান তিনি। সবাইকে নিজ নিজ এলাকায় উদ্যোগ নিয়ে পরিচ্ছন্নতা নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, যেন এক মাসের মধ্যে ক্যাম্পাসে দৃশ্যমান পরিবর্তন দেখা যায়।

জনপ্রিয় সংবাদ

অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

ইবিতে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশের সময়ঃ ১২:৪৪:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬