ঢাকা ১১:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
শিবগঞ্জে মিনি ট্রাকসহ চালক আটক, প্রায় ৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ্ধার নলডাঙ্গায় সাংবাদিক হেনস্তা- যুবদল নেতাসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগে মহাসড়ক অবরোধ, ক্লিনিকে ভাঙচুর চাঁপাইনবাবগঞ্জে তাজেমা বেগমের সম্পত্তি ঘিরে ‘দালাল সিন্ডিকেট’ সক্রিয় হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬”

রাজশাহীতে সহকারী ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি পুলিশের বাধায় পণ্ড

সহকারী ভারতীয় হাইকমিশন অফিস, রাজশাহী।

রাজশাহীতে সহকারী ভারতীয় হাইকমিশন কার্যালয় ঘেরাও ও লংমার্চ কর্মসূচি পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। বৃহস্পতিবার দুপুরে ভারতীয় আধিপত্যবাদবিরোধী সংগঠন ‘জুলাই ৩৬ মঞ্চ’-এর আহ্বানে এ কর্মসূচি পালিত হয়।কর্মসূচি অনুযায়ী দুপুর ১২টায় রাজশাহীর ভদ্রা মোড় থেকে সহকারী ভারতীয় হাইকমিশন কার্যালয়ের উদ্দেশে লংমার্চ শুরু হয়। সাড়ে ১২টার দিকে মিছিলটি হাইকমিশন কার্যালয়ের প্রায় ১০০ মিটার আগে পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে তা আটকে দেয়। এ সময় আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে ব্যারিকেডের সামনে অবস্থান নেন এবং সামনে অগ্রসর হওয়ার অনুমতি চান।প্রায় ১৫ মিনিট অপেক্ষার পরও অনুমতি না পাওয়ায় আন্দোলনকারীরা ব্যারিকেড অতিক্রম করে হাইকমিশনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। এতে পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। আন্দোলনকারীদের অভিযোগ, এ সময় পুলিশ তাদের গায়ে হাত তোলে।পরিস্থিতির পর আন্দোলনকারীরা ব্যারিকেডের সামনেই বসে অবস্থান কর্মসূচি শুরু করেন। প্রায় এক ঘণ্টারও বেশি সময় তারা সেখানে অবস্থান করলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হাইকমিশন সংলগ্ন সড়কে কাউকে প্রবেশ করতে দেয়নি।পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এ সময় কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও পুলিশের কঠোর অবস্থানের কারণে লংমার্চ ও ঘেরাও কর্মসূচি শেষ পর্যন্ত সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়নি।কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, তাদের দাবির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেই এই কর্মসূচি আয়োজন করা হয়েছিল। ভবিষ্যতে একই দাবিতে আরও কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন তারা।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

শিবগঞ্জে মিনি ট্রাকসহ চালক আটক, প্রায় ৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ্ধার

রাজশাহীতে সহকারী ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি পুলিশের বাধায় পণ্ড

প্রকাশের সময়ঃ ০২:১৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫