ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: এক বছর পরও স্মৃতির বেদনা অব্যাহত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার মাহফিল পরিচ্ছন্নতা কর্মীর মজুরি জাল স্বাক্ষরে উত্তোলন দেশে জ্বালানি তেলের সংকট নেই, পর্যাপ্ত মজুত রয়েছে: প্রতিমন্ত্রী লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি রোববার থেকে বাড়তে পারে বৃষ্টি, কয়েক বিভাগে বজ্রপাতের আশঙ্কা আ.লীগ কার্যালয়ে ভোরে টাঙানো ছাত্রলীগের ব্যানার, কয়েক ঘণ্টার মধ্যেই উধাও আ.লীগ কার্যালয়ের ধ্বংসাবশেষে টানানো সেই ব্যানার রাতেই উধাও শিবগঞ্জে পৈতৃক সম্পতি উদ্ধার, থানায় মিথ্যা অভিযোগ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস এবার বগুড়ায়

চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস এবার বগুড়ায়

চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস উপলক্ষে সংবাদ সম্মেলন।সংগৃহীত ছবি

দেশের জনপ্রিয় সংগীত আয়োজন চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস–২০২৫ এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী শহর বগুড়ায়। আগামী ৭ এপ্রিল বগুড়ার পাঁচতারকা হোটেল অ্যান্ড রিসোর্ট মমো ইন-এর উন্মুক্ত প্রাঙ্গণে বসবে এ আয়োজনের ২০তম আসর।

এবারের অনুষ্ঠানে আজীবন সম্মাননাসহ মোট ১৯টি ক্যাটেগরিতে পুরস্কার দেওয়া হবে। অনুষ্ঠানে দেশের খ্যাতিমান ও নবীন সংগীতশিল্পী, সুরকার, গীতিকার এবং সংগীতাঙ্গনের বিভিন্ন কলাকুশলীরা অংশ নেবেন বলে আয়োজকরা জানিয়েছেন।

চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস–২০২৫ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় গত ৫ মার্চ দুপুরে চ্যানেল আই ভবনে। এতে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অশোকা ফেলো অধ্যাপিকা ড. হোসনে আরা বেগমসহ সংগীতাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন খ্যাতিমান সংগীতশিল্পী মো. খুরশীদ আলম, রফিকুল আলম, সালাউদ্দিন আহমেদ, আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান এবং টিএমএসএস-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস–২০২৫-এর প্রকল্প পরিচালক রাজু আলীমসহ অনেকে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রকল্প পরিচালক রাজু আলীম।

ফরিদুর রেজা সাগর বলেন, এই সংগীত পুরস্কার সম্পূর্ণ যোগ্যতার ভিত্তিতে প্রদান করা হয় এবং এতে কোনো ধরনের পক্ষপাতিত্বের সুযোগ নেই। তাঁর মতে, এই স্বীকৃতি যেমন নতুন শিল্পীদের অনুপ্রাণিত করে, তেমনি অভিজ্ঞ শিল্পীদেরও সৃষ্টিশীল কাজে উৎসাহ জোগায়।

টিএমএসএসের প্রতিষ্ঠাতা অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম বলেন, চ্যানেল আই তাদেরকে পরিবারের অংশ হিসেবে বিবেচনা করেছে। এমন একটি আয়োজনে সম্পৃক্ত হতে পেরে তারা কৃতজ্ঞ।

গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ বলেন, টিএমএসএস যেমন সামাজিক উন্নয়নমূলক কাজে যুক্ত, তেমনি চ্যানেল আইও সামাজিক দায়বদ্ধতা নিয়ে কাজ করে—এই জায়গায় দুই প্রতিষ্ঠানের মিল রয়েছে।

এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন টিএমএসএসের অতিরিক্ত পরিচালক জোসেফ এল গোমেজ, প্রধান প্রকৌশলী হাবিবুর রহমানসহ সংগীতাঙ্গনের আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তি।

২০তম টিএমএসএস-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস–২০২৫-এ মোট ১৯টি ক্যাটেগরিতে পুরস্কার দেওয়া হবে। এর মধ্যে রয়েছে আধুনিক গান, চলচ্চিত্রের গান, লোকসংগীত, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, ব্যান্ড সংগীত, সুরকার, গীতিকার, সাউন্ড ইঞ্জিনিয়ার, মিউজিক ভিডিও নির্মাতা, নবাগত শিল্পী, অডিও কোম্পানি এবং অনলাইন ভিউভিত্তিক বিভিন্ন বিভাগ। এছাড়াও থাকবে আজীবন সম্মাননা ও বিশেষ সম্মাননা।

দেশের সুস্থ ধারার সংগীতকে উৎসাহিত করা এবং সংগীতশিল্পীদের অবদানকে স্বীকৃতি দিতে ২০০৪ সালে শুরু হয় চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস। শুরু থেকেই এই আয়োজন সংগীতাঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছে এবং শিল্পী-কলাকুশলীদের কাছ থেকে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

এবারের আয়োজন উত্তরবঙ্গে অনুষ্ঠিত হওয়ায় বগুড়াসহ আশপাশের অঞ্চলের সংগীতপ্রেমীদের মধ্যেও বিশেষ আগ্রহ তৈরি হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: এক বছর পরও স্মৃতির বেদনা অব্যাহত

চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস এবার বগুড়ায়

প্রকাশের সময়ঃ ০৩:০৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬