ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ভেজাল কীটনাশক, সার মজুত , চাঁপাইনবাবগঞ্জে ধরা পড়ল কৃষিবিরোধী চক্র বেরোবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে শুভ-রুশাইদ নারী যাত্রীকে উত্ত্যক্তের অভিযোগ, গোপালগঞ্জে ঢাকাগামী ট্রেনে পাথর নিক্ষেপ নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড নোবিপ্রবি অর্থনীতি বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার হারকে ‘বড় অঘটন’ বলছেন সাবেক ক্রিকেটাররা উপসচিব পদে ২৭৭ কর্মকর্তাকে পদোন্নতি দিল সরকার বাবা হলেন গায়ক অনুপম রায়, পুত্রসন্তানের জন্ম দিলেন প্রস্মিতা নতুন পে-স্কেল এ বছরেই ঘোষণা, বাস্তবায়নও চলতি বছরে: অর্থমন্ত্রী ভাঙ্গায় মসজিদের জায়গা দখল করে দোকান নির্মাণের অভিযোগ

শিবগঞ্জে পৈতৃক সম্পতি উদ্ধার, থানায় মিথ্যা অভিযোগ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

আজ শুক্রবার এ সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী পরিবার।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধের জেরে পৈতৃক সম্পতি উদ্ধার, থানায় দায়ের করা মিথ্যা অভিযোগ প্রত্যাহার ও প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। শুক্রবার (৬ মার্চ) দুপুরে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পারদিলালপুরে ভুক্তভোগী পরিবারের আয়োজনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মৃত সেকান্দার আলীর ছেলে মো. শামসুল হক বলেন, অনলাইন পোর্টাল ‘দৈনিক বাংলার নিউজ’ ও ফেইসবুক পেইজ ‘সুদিন সংবাদ’ এ “শিবগঞ্জে নির্মাণাধীন বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট” শিরোনামে যে সংবাদটি প্রকাশিত হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ।

সংবাদটি সম্পূর্ণ উদ্দেশ্যে প্রণোদিত ভাবে আমাদের সম্মানহানি ও হয়রানি করার জন্য এমন অসত্য সংবাদ প্রকাশ করা হয়েছে বলে আমরা মনে করছি। গণমাধ্যম কর্মীদের সঠিক তথ্য না দিয়ে বিপক্ষরা মিথ্যা তথ্য দিয়ে গণমাধ্যমকে দিয়ে এসব সংবাদ প্রচার করছেন। প্রকৃত ঘটনা হচ্ছে, আমাদের বংশীয় ও পৈতৃক সম্পতি ভাগ বাটোয়ারা না করে একটি জমিতে বংশীয় এক বোন মোসা. তাজকেরা বেগম পাকা ঘর নির্মাণ করতে গেলে আমরা অন্যান্য ভাই মিলে তা করতে নিষেধ করতে যায়।

এই জমিকে কেন্দ্র করে ২০১৬ সাল থেকে আদালতে মামলা চলমান, যার নাম্বার ১৩/২০১৬।
কিন্তু মামলা চলমান থাকা সত্যেও তা অমান্য করে এবং বন্টন বিহীন জমিতে পাকা ঘর নির্মাণ শুরু করে। বিষয়টি আদালতে অবহিত করলে আদালত গত ০২/০৩/২০২৬ তারিখ সেই জমির উপর স্থিতাবস্থা জারি করেন এবং ২৩/০৪/২০২৬ তারিখ শুনানির দিন ধার্য করেন।
তিনি আরো বলেন, এছাড়া বিষয়টি শিবগঞ্জ থানা তদন্তও করছে । কিন্তু আদালতের রায় অমান্য ও তদন্ত চলাকালীন এবং মীমাংসার পরে কাজ শুরুর কথা থাকলেও তা ভঙ্গ করে গত ৩ মার্চ মঙ্গলবার রাতের অন্ধকারে বাড়ির ছাদ ঢালাইয়ের চেষ্টা করলে আমরা আবারো নিষেধ করতে যাই ।

এসময় তারাই আমাদের উপর চড়াও হয় এবং এক পর্যায়ে হাসুয়া ও লাঠি সোটা নিয়ে আমাদের তেড়ে আসে । আমরা প্রাণে বাঁচতে দৌড়ে পালাতে গেলে তারা আমাকে ধরে ফেলে কিল ঘুষি সহ এলোপাথাড়ি মারপিট করলে আমার ছোট ভাই আলামিন আমাকে বাঁচাতে আসে এবং তাকেও মেরে আহত করা হয়। এর পরপরই তাদের মধ্যে থেকে একজন বালতি থেকে বের করে দুটি ককটেল বিস্ফোরণ ঘটালে আমরা পালিয়ে আসি । কিন্তু জমি সংক্রান্ত পূর্ব বিরোধকে কেন্ত্র করে আমাদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।

শামসুল হক আরও বলেন, তাদের বিরুদ্ধে ২০০ বস্তা সিমেন্ট লুটপাট, ককটেল বিস্ফোরণ ও আমগাছ কাটার যে অভিযোগ আনা হয়েছে তার কোনো ভিত্তি নেই। তারা কখনো এমন কোনো ঘটনার সঙ্গে জড়িত নন বলেও উল্লেখ করেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত অন্য অভিযুক্ত ও স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তাদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। তারা প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান।

আমরা সেই মিথ্যা অভিযোগ প্রত্যাহার ও প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানাচ্ছি। এ সময় অভিযুক্ত পক্ষ গণমাধ্যমকর্মীদের কাছে অনুরোধ জানান, বিষয়টি যাচাই-বাছাই করে সঠিক তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ করার জন্য। সংবাদ সম্মেলনে অভিযুক্ত পরিবারের সদস্য ও স্থানীয় কয়েকজন ব্যক্তি উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

ভেজাল কীটনাশক, সার মজুত , চাঁপাইনবাবগঞ্জে ধরা পড়ল কৃষিবিরোধী চক্র

শিবগঞ্জে পৈতৃক সম্পতি উদ্ধার, থানায় মিথ্যা অভিযোগ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

প্রকাশের সময়ঃ ০৬:৫৪:০২ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬