ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
নারী যাত্রীকে উত্ত্যক্তের অভিযোগ, গোপালগঞ্জে ঢাকাগামী ট্রেনে পাথর নিক্ষেপ নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড নোবিপ্রবি অর্থনীতি বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার হারকে ‘বড় অঘটন’ বলছেন সাবেক ক্রিকেটাররা উপসচিব পদে ২৭৭ কর্মকর্তাকে পদোন্নতি দিল সরকার বাবা হলেন গায়ক অনুপম রায়, পুত্রসন্তানের জন্ম দিলেন প্রস্মিতা নতুন পে-স্কেল এ বছরেই ঘোষণা, বাস্তবায়নও চলতি বছরে: অর্থমন্ত্রী ভাঙ্গায় মসজিদের জায়গা দখল করে দোকান নির্মাণের অভিযোগ আমানত বিমানবন্দরে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট-আইফোন জব্দ ১৮০ দিনে সরকারের নানা অর্জনের দাবি, সামনে বড় চ্যালেঞ্জ

নোবিপ্রবি অর্থনীতি বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অর্থনীতি বিভাগে ৯ম ব্যাচের বিদায়ী শিক্ষার্থীদের সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন। অনুষ্ঠান পরিচালনা করেন অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ মোকাম্মেল করিম তৌফিক।
বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের দেশের প্রতি একটি দায়বদ্ধতা রয়েছে এবং তাদের উচিত দেশ ও মানুষের প্রতি সহমর্মী হয়ে নিজ নিজ দায়িত্ব পালন করা। তিনি শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখতে এবং সেই স্বপ্ন পূরণে অক্লান্ত পরিশ্রম করার আহ্বান জানান, পাশাপাশি মানুষের সেবায় নিয়োজিত থাকার মানসিকতা গড়ে তোলার পরামর্শ দেন।

অর্থনীতি বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থীরা

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কেবল বইয়ের জ্ঞানার্জনেই সীমিত থাকা উচিত নয়, বরং এর মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে সমাজ ও রাষ্ট্রের প্রতি একধরনের দায়িত্ববোধ জাগ্রত হওয়া জরুরি। শিক্ষাজীবনে অর্জিত জ্ঞান ও দক্ষতা প্রয়োগ করে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখার আহ্বান জানান তিনি।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন তার বক্তব্যে বিদায়ী শিক্ষার্থীদের কর্মজীবন ও উচ্চশিক্ষায় সাফল্য কামনা করেন। বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত শিক্ষাকে বাস্তবজীবনে প্রয়োগ করে দেশ ও সমাজ গঠনে ভূমিকা রাখার পরামর্শও দেন তিনি।
বিভাগীয় চেয়ারম্যান ড. মোহাম্মদ মোকাম্মেল করিম তৌফিক তার বক্তব্যে বিদায়ী শিক্ষার্থীদের শুভকামনা জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয় জীবন শেষে শিক্ষার্থীরা এখন কর্মক্ষেত্র ও উচ্চশিক্ষার বৃহত্তর জগতে পা রাখবে। তিনি সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার পরামর্শ দেন শিক্ষার্থীদের।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এরপর ৯ম ব্যাচের বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করা হয়। এ সময় বিদায়ী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ও বিভাগে কাটানো দিনগুলোর স্মৃতিচারণ করেন এবং শিক্ষকদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে অর্থনীতি বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

নারী যাত্রীকে উত্ত্যক্তের অভিযোগ, গোপালগঞ্জে ঢাকাগামী ট্রেনে পাথর নিক্ষেপ

নোবিপ্রবি অর্থনীতি বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

প্রকাশের সময়ঃ ০৭:৩৭:১০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬