ঢাকা ১১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বেরোবিতে হল সংকট নিরসনে পাঁচ দফা দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি বেরোবিতে উপাচার্যের আপ্যায়ন খাতে ২৭ লাখ টাকা ব্যয়ের পর নতুন চাহিদা ২০ লাখ ময়মনসিংহে নেশাজাতীয় ইনজেকশনসহ মাদক কারবারি গ্রেপ্তার বার্সেলোনার হয়ে খেলা একটি স্বপ্ন: রদ্রি চান্দিনায় ঘরে ঢুকে গৃহকর্ত্রীকে হত্যা, রহস্য উদঘাটনে পুলিশের তদন্ত রাকসু ভবনে হামলার ঘটনায় আম্মারের হত্যাচেষ্টা মামলা, আসামি ৫ পতেঙ্গায় সাগরে ডুবে বন্ধুর মৃত্যু, অপহরণের নাটক সাজিয়ে ৬০ হাজার টাকা আদায়ের অভিযোগ মিরপুর বিআরটিএতে মোবাইল কোর্টের অভিযান, ৩ জনের কারাদণ্ড দ্বিতীয় টেস্ট খেলতে ম্যাকাইয়ে পৌঁছেছে বাংলাদেশ দল ঢাকায় স্কুল ফুটবলের গ্র্যান্ডফাইনালে আর্জেন্টাইন কিংবদন্তি কানিজিয়া

নারী যাত্রীকে উত্ত্যক্তের অভিযোগ, গোপালগঞ্জে ঢাকাগামী ট্রেনে পাথর নিক্ষেপ

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৮:১১:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • ১২৫৯ Time View

গোপালগঞ্জের মহেশপুর স্টেশনে ঢাকাগামী অভিযাত্রী কমিউটার ট্রেন লক্ষ্য করে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে।

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর স্টেশনে ঢাকাগামী অভিযাত্রী কমিউটার ট্রেন লক্ষ্য করে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এক নারী যাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগকে কেন্দ্র করে যাত্রী ও স্থানীয় কয়েকজনের মধ্যে বাগ্‌বিতণ্ডার পর এ ঘটনা ঘটে। এতে ট্রেনের কয়েকটি জানালার কাচ ভেঙে যায় এবং যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রোববার (১৬ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে মহেশপুর স্টেশনে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শী রুবায়েত ফেরদৌস, তাহসিন জামান ও তামান্না আফরিন জানান, ঢাকা থেকে গোপালগঞ্জে ঘুরতে আসা কেরানীগঞ্জ, ফরিদপুরের বোয়ালমারী ও কাশিয়ানীর মহেশপুরের কয়েকজন কিশোর-যুবক একই ট্রেনে করে ঢাকায় ফিরছিলেন। পথে এক নারী যাত্রীর সামনে অশোভন ভাষা ব্যবহারের অভিযোগকে কেন্দ্র করে কয়েকজন যুবকের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। পরে তা হাতাহাতিতে গড়ায়।

তাদের ভাষ্য অনুযায়ী, বোয়ালমারীর কয়েকজন যুবক মহেশপুরের যুবকদের ধরে নিয়ে যাওয়ার কথা বললে স্থানীয়দের ফোন করে স্টেশনে জড়ো হতে বলা হয়।

রাত সোয়া ৯টার দিকে ট্রেনটি মহেশপুর স্টেশনে পৌঁছালে সেখানে জড়ো হওয়া কয়েকজন লোক যাত্রীদের ট্রেন থেকে নামিয়ে মারধরের চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে রেল কর্তৃপক্ষ ও যাত্রীরা ট্রেনের দরজা-জানালা বন্ধ করে দেন। একপর্যায়ে বাইরে থেকে ট্রেন লক্ষ্য করে পাথর নিক্ষেপ শুরু হয়। এতে কয়েকটি জানালার কাচ ভেঙে যায়। পরে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই ট্রেনটি দ্রুত মহেশপুর স্টেশন ছেড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, ভাঙ্গা স্টেশন ছাড়ার আগে ট্রেনের আসনে বসাকে কেন্দ্র করে মোহাম্মদ রোহন নামের এক যাত্রীর ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় দুই শিশুকে রক্ষা করতে গিয়ে আরও একজন যাত্রী আহত হন বলে তারা জানান।

অভিযাত্রী কমিউটার ট্রেনের পরিচালক বিজয় বিশ্বাস বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত। শিবচরসহ অন্যান্য স্টেশনে ট্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রশাসনিক সহায়তা চাওয়া হয়েছে বলেও জানান তিনি।

পরে কেরানীগঞ্জে রেলওয়ে পুলিশ মোতায়েন করা হলে সেখানে আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

বেরোবিতে হল সংকট নিরসনে পাঁচ দফা দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি

নারী যাত্রীকে উত্ত্যক্তের অভিযোগ, গোপালগঞ্জে ঢাকাগামী ট্রেনে পাথর নিক্ষেপ

প্রকাশের সময়ঃ ০৮:১১:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬