
সরকারের প্রশাসনে উপসচিব পদে ২৭৭ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে সোমবার (১৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, তালিকাভুক্ত ২৭৭ কর্মকর্তাকে সরকারের উপসচিব পদে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় পরবর্তী নির্দেশনা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
অধিকার ডেস্কঃ 























