ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগাতিপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা বাগাতিপাড়ায় বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উদযাপন, কেক কাটা ‘গত ১৭ বছরে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করা হবে’-আইনমন্ত্রী অস্ট্রেলিয়াকে হারিয়ে ‘বিশ্ব ক্রিকেটকে ভালো বার্তা’ দেওয়ার কথা বললেন শান্ত চাঁপাইনবাবগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন নোয়াখালীতে তিন শিক্ষার্থী হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন সিলেটে হামে আরও এক শিশুর মৃত্যু, বিভাগে মৃতের সংখ্যা বেড়ে ১৩৬ চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়, টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

‘গত ১৭ বছরে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করা হবে’-আইনমন্ত্রী

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৫:৩৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • ১২৪৩ Time View

বরিশাল জেলা আইনজীবী সমিতির অনুষ্ঠানে বক্তব্য দেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।

গত ১৭ বছরে দেশে সংঘটিত হত্যাকাণ্ডগুলোর বিচার করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। একই সঙ্গে দেশে ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার কাজ করছে বলেও জানান তিনি।

রোববার (১৬ আগস্ট) বরিশাল জেলা আইনজীবী সমিতির আধুনিক ১০ তলা ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইনমন্ত্রী।

অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেন, গত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে বিপুলসংখ্যক রাজনৈতিক মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। একই সময়ে সংঘটিত হত্যাকাণ্ডগুলোরও বিচার করা হবে। দেশে ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।

বক্তব্যে ১/১১-এর সময়ের রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গও তুলে ধরেন আইনমন্ত্রী। তিনি দাবি করেন, ওই সময়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেশ ছেড়ে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে তিনি দেশ ছাড়েননি।

আইনমন্ত্রী বলেন, দেশের প্রতি দায়িত্ব ও রাজনৈতিক অবস্থানে অটল থাকার কারণে খালেদা জিয়া দেশ ছাড়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। একই বক্তব্যে তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন।

সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর অল্প সময়ের মধ্যেই জনগণের আস্থা অর্জন করেছে। জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে। এরই মধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে দেশের সব নাগরিককে এসব কর্মসূচির আওতায় আনার কথা জানান তিনি।

সরকারি ব্যয় কমানোর প্রসঙ্গ তুলে ধরে আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রীর চলাচলের জন্য ব্যবহৃত গাড়ির সংখ্যা কমানো হয়েছে। এতে সরকারি ব্যয় ও যানজট কমেছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী সাধারণ মানুষের জীবনযাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যয়সংযমের নীতি অনুসরণ করছেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি।

বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং বরিশাল-৩ আসনের এমপি অ্যাডভোকেট জয়নুল আবেদিন।

এ ছাড়া গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সদর আসনের এমপি অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরোয়ার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন, জেলা পরিষদ প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, জেলা ও দায়রা জজ সৈয়দ ফারুক হোসেন এবং বরিশাল জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ইমন।

জনপ্রিয় সংবাদ

বাগাতিপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

‘গত ১৭ বছরে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করা হবে’-আইনমন্ত্রী

প্রকাশের সময়ঃ ০৫:৩৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬