ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
সিলেটে হামে আরও এক শিশুর মৃত্যু, বিভাগে মৃতের সংখ্যা বেড়ে ১৩৬ চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়, টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী কিশোরগঞ্জে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, রয়েছে দিনভর নানা কর্মসূচি রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে গ্যাস সংকট, অর্ধেকে নেমেছে উৎপাদন ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার সামনে কঠিন রেকর্ড, ইতিহাস গড়ার স্বপ্ন বাংলাদেশের হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৯৮ কালিয়াকৈরে বাস-গরুবাহী ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৩

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়, টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০১:৩৪:২৫ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • ১২৪২ Time View

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের পর বাংলাদেশ ক্রিকেট দল।

অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় পাওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১৬ আগস্ট) ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে এটি বাংলাদেশের প্রথম টেস্ট জয়।

দীর্ঘ সময় পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেই এমন সাফল্য পেল নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ দল। ম্যাচজুড়ে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়ে স্বাগতিকদের ওপর নিয়ন্ত্রণ ধরে রাখে টাইগাররা।

ঐতিহাসিক জয় নিশ্চিত হওয়ার সময় কিশোরগঞ্জের পথে ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ম্যাচ শেষ হওয়ার পর তিনি ভিডিও কলে বাংলাদেশ দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং তাদের অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রী বলেন, শক্তিশালী অস্ট্রেলিয়া দলের বিপক্ষে তাদের নিজেদের মাঠে বাংলাদেশের এই জয় দেশের ক্রিকেটের জন্য অত্যন্ত গৌরবের। খেলোয়াড়দের দৃঢ় মানসিকতা, আত্মবিশ্বাস, দক্ষতা ও দলগত প্রচেষ্টার ফলেই এমন সাফল্য এসেছে বলে উল্লেখ করেন তিনি।

এ সময় বাংলাদেশ দলের খেলোয়াড়দের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে অপেক্ষা করছি আপনাদের ওয়েলকাম করার জন্য।’

ডারউইন টেস্টে বাংলাদেশ প্রথম ইনিংসে ৪২৬ রান করে অস্ট্রেলিয়ার ওপর বড় লিড নেয়। এরপর স্বাগতিকরা দ্বিতীয় ইনিংসে ২৮৪ রানে অলআউট হলে বাংলাদেশের সামনে জয়ের জন্য ৫৭ রানের লক্ষ্য দাঁড়ায়। বাংলাদেশ এক উইকেট হারিয়েই সেই লক্ষ্য পেরিয়ে যায়।

এই জয়ে বাংলাদেশের হয়ে হাসান মাহমুদ প্রথম ইনিংসে ছয় উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ব্যাট হাতে তানজিদ হাসান শতক করেন এবং মেহেদী হাসান মিরাজও অলরাউন্ড পারফরম্যান্সে দলের জয়ে বড় অবদান রাখেন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে এই জয় বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসের অন্যতম বড় অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষ করে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়ের কারণে এই সাফল্যকে ঘিরে দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস তৈরি হয়েছে।

জনপ্রিয় সংবাদ

সিলেটে হামে আরও এক শিশুর মৃত্যু, বিভাগে মৃতের সংখ্যা বেড়ে ১৩৬

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়, টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

প্রকাশের সময়ঃ ০১:৩৪:২৫ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬