
জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে আন্তঃথানা ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবির। শনিবার (২৫ জুলাই) ভোর ৬টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। মাসব্যাপী চলা এই প্রতিযোগিতায় মোট ৩২টি ফুটবল দল অংশগ্রহণ করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ক্রীড়া বিষয়ক সম্পাদক এমাদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রাশিদুল ইসলাম রাফি। এ ছাড়া অনুষ্ঠানে শাহ আজিজুর রহমান হল ও সাদ্দাম হোসেন হলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংগঠনের সেক্রেটারি রাশিদুল ইসলাম রাফি বলেন, “জুলাই আন্দোলনে শহীদদের স্মৃতিকে ধারণ করেই আজকের এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। জুলাই আমাদের অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে চলার বার্তা দিয়ে যায়। আমরা জুলাই শহীদদের স্মৃতিকে অক্ষুণ্ন রেখে তাদের স্বপ্ন বাস্তবায়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব।”
ইবি প্রতিনিধিঃ 

























