ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
মালয়েশিয়ায় তিন বাংলাদেশির মরদেহ উদ্ধার, সহকর্মী বাংলাদেশি গ্রেপ্তার ‘ছাত্রদলের মাস্তানি সহ্য করা হবে না’-সংবাদ সম্মেলনে শিবির সভাপতি নূরুল কলেজে এমপির স্ত্রীর সভাপতি নিয়োগ ৩ মাসের জন্য স্থগিত, হাইকোর্টের রুল জুলাই গণঅভ্যুত্থান মামলায় দীপু মনি, মায়াসহ ৩৭৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জুলাই যোদ্ধা আয়াসকে পেটালেন শান্তা ফারজানা সিডনির লেকাম্বা সড়ক দুর্ঘটনা: ৮ দিন পর প্রাণ হারালেন নুরহায়াতি-লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল জুলাই গণ-অভ্যুত্থান দিবসে রাজশাহীর বিভিন্ন স্থানে ‘পুলিশ হত্যা দিবস’ শিরোনামের পোস্টার আজ ৫ই আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস- জেলা প্রশাসনের দিনব্যাপী কর্মসূচি সম্মিলিত আত্মত্যাগেই গণঅভ্যুত্থান সফল হয়েছে- এমপি আবু ওয়াহাব আকন্দ বেরোবির প্রধান ফটকে দেয়াল লিখন নিয়ে শিক্ষার্থীদের সমালোচনা

মালয়েশিয়ায় তিন বাংলাদেশির মরদেহ উদ্ধার, সহকর্মী বাংলাদেশি গ্রেপ্তার

  • অধিকার ডেস্ক:
  • প্রকাশের সময়ঃ ০২:২৮:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • ১২৩৫ Time View

মালয়েশিয়ার নেগেরি সেম্বিলানে তিন বাংলাদেশির মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্ত করছে দেশটির পুলিশ।

মালয়েশিয়ার নেগেরি সেম্বিলান অঙ্গরাজ্যে তিন বাংলাদেশির মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক বাংলাদেশি। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে তাদেরই এক বাংলাদেশি সহকর্মীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) প্রকাশিত নিউ স্ট্রেইটস টাইমস–এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

নেগেরি সেম্বিলানের পুলিশপ্রধান দাতুক আলজাফনি আহমদের বরাতে প্রতিবেদনে বলা হয়, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে লিঙ্গির তামান লিঙ্গি এলাকার একটি বাড়িতে কয়েকজন বাংলাদেশির মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে অভিযান চালিয়ে একজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।

পরবর্তী তদন্তে পুলিশ লিঙ্গির সুয়া ম্যাঙ্গিস এস্টেট এলাকা থেকে তিন বাংলাদেশির মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের কারণে তাদের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় আহত আরেক বাংলাদেশিকে দ্রুত রেমবাউ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ঘটনায় জড়িত সবাই একই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন এবং একই বাসায় বসবাস করতেন। পুরো ঘটনাটি একাধিক স্থানে ঘটে থাকতে পারে বলে ধারণা করছে তদন্তকারী সংস্থা। কী কারণে এই ঘটনা ঘটেছে এবং ঘটনার ধারাবাহিকতা কী ছিল, তা জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে এর আগে কোনো অপরাধমূলক রেকর্ড পাওয়া যায়নি। তাঁকে রিমান্ডের আবেদন জানিয়ে পোর্ট ডিকসন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে।

মালয়েশিয়ার দণ্ডবিধির ৩০২ ধারায় মামলাটি তদন্ত করা হচ্ছে। তবে ঘটনার উদ্দেশ্য বা প্রকৃত কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য প্রকাশ করেনি দেশটির পুলিশ।

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় তিন বাংলাদেশির মরদেহ উদ্ধার, সহকর্মী বাংলাদেশি গ্রেপ্তার

মালয়েশিয়ায় তিন বাংলাদেশির মরদেহ উদ্ধার, সহকর্মী বাংলাদেশি গ্রেপ্তার

প্রকাশের সময়ঃ ০২:২৮:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬