ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে গ্যাস সংকট, অর্ধেকে নেমেছে উৎপাদন ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার সামনে কঠিন রেকর্ড, ইতিহাস গড়ার স্বপ্ন বাংলাদেশের হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৯৮ কালিয়াকৈরে বাস-গরুবাহী ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৩ বড়লেখায় বাড়ির পাশের জঙ্গল থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার সরকারি কাজে বাধা দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে: সংস্কৃতিমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ নতুন চার সদস্য লা লিগা শুরু আজ, শিরোপা ধরে রাখার মিশনে বার্সা-রিয়াল উত্তরায় সোয়া কোটি টাকা লুট: ডিবির জালে ৫ জন, উদ্ধার ১২ লাখ টাকা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে হাবিপ্রবিতে দোয়া মাহফিল

কালিয়াকৈরে বাস-গরুবাহী ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৩

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৮:৪৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • ১২৪২ Time View

গাজীপুরের কালিয়াকৈরে শ্যামলী পরিবহনের বাস ও গরুবাহী ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

গাজীপুরের কালিয়াকৈরে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও গরুবাহী ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

নিহতরা হলেন—ট্রাকচালক আলমগীর হোসেন (৩০) ও গরু ব্যবসায়ী হানিফ মিয়া (৩২)।

শনিবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে গোয়ালবাথান এলাকায় ঢাকামুখী লেনে গরুবাহী ট্রাকটির সঙ্গে শ্যামলী পরিবহনের বাসটির সংঘর্ষ হয়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের ভেতর থেকে আলমগীর হোসেন ও হানিফ মিয়াকে উদ্ধার করে। তবে তারা ঘটনাস্থলেই মারা যান। আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে সংঘর্ষে ট্রাকে থাকা পাঁচটি গরু ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত আরও চারটি গরু স্থানীয়দের মাধ্যমে জবাই করা হয়েছে বলে জানা গেছে।

গাজীপুর রিজিয়নের নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর দুর্ঘটনা ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্ঘটনার কারণ জানতে সংশ্লিষ্টরা বিষয়টি খতিয়ে দেখছেন।

জনপ্রিয় সংবাদ

সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে গ্যাস সংকট, অর্ধেকে নেমেছে উৎপাদন

কালিয়াকৈরে বাস-গরুবাহী ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৩

প্রকাশের সময়ঃ ০৮:৪৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬