ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে গ্যাস সংকট, অর্ধেকে নেমেছে উৎপাদন ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার সামনে কঠিন রেকর্ড, ইতিহাস গড়ার স্বপ্ন বাংলাদেশের হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৯৮ কালিয়াকৈরে বাস-গরুবাহী ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৩ বড়লেখায় বাড়ির পাশের জঙ্গল থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার সরকারি কাজে বাধা দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে: সংস্কৃতিমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ নতুন চার সদস্য লা লিগা শুরু আজ, শিরোপা ধরে রাখার মিশনে বার্সা-রিয়াল উত্তরায় সোয়া কোটি টাকা লুট: ডিবির জালে ৫ জন, উদ্ধার ১২ লাখ টাকা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে হাবিপ্রবিতে দোয়া মাহফিল

বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ নতুন চার সদস্য

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৮:০৩:২০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • ১২৩৬ Time View

বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে অন্তর্ভুক্ত হয়েছেন রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম ডোনার ও ইসমাইল জবিউল্লাহ।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে চার নেতাকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) দলটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন সদস্যরা হলেন—দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরহাদ হালিম ডোনার এবং চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ।

বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলের সাংগঠনিক গতিশীলতা বাড়ানোর লক্ষ্যেই দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এই চার নেতাকে জাতীয় স্থায়ী কমিটিতে মনোনীত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বিএনপি আশা প্রকাশ করেছে, নতুন সদস্যরা তাদের মেধা, অভিজ্ঞতা ও বিচক্ষণতার মাধ্যমে সুচিন্তিত পরামর্শ দেবেন। এর ফলে দল ও জনগণের স্বার্থে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে জাতীয় স্থায়ী কমিটিতে তারা কার্যকর ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করছে দলটি।

নতুন সদস্যদের মধ্যে রুহুল কবির রিজভী দীর্ঘদিন ধরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করছেন। আমান উল্লাহ আমান এর আগে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ছিলেন। একই সাংগঠনিক ইউনিটের ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন ফরহাদ হালিম ডোনার। অন্যদিকে ইসমাইল জবিউল্লাহ বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য।

বিএনপির সর্বশেষ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল ২০১৬ সালের ১৯ মার্চ। ওই কাউন্সিলের পর জাতীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়। পরবর্তী সময়ে সদস্যদের মৃত্যু, পদত্যাগসহ বিভিন্ন কারণে কমিটির কয়েকটি পদ শূন্য হয়। এসব শূন্য পদে বিভিন্ন সময়ে নতুন সদস্য যুক্ত করেছে দলটি। এবার একসঙ্গে চার নেতাকে জাতীয় স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করা হলো।

জনপ্রিয় সংবাদ

সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে গ্যাস সংকট, অর্ধেকে নেমেছে উৎপাদন

বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ নতুন চার সদস্য

প্রকাশের সময়ঃ ০৮:০৩:২০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬