ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে গ্যাস সংকট, অর্ধেকে নেমেছে উৎপাদন ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার সামনে কঠিন রেকর্ড, ইতিহাস গড়ার স্বপ্ন বাংলাদেশের হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৯৮ কালিয়াকৈরে বাস-গরুবাহী ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৩ বড়লেখায় বাড়ির পাশের জঙ্গল থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার সরকারি কাজে বাধা দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে: সংস্কৃতিমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ নতুন চার সদস্য লা লিগা শুরু আজ, শিরোপা ধরে রাখার মিশনে বার্সা-রিয়াল উত্তরায় সোয়া কোটি টাকা লুট: ডিবির জালে ৫ জন, উদ্ধার ১২ লাখ টাকা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে হাবিপ্রবিতে দোয়া মাহফিল

সরকারি কাজে বাধা দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে: সংস্কৃতিমন্ত্রী

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৮:০৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • ১২৩৮ Time View

মাগুরায় অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।

সরকারি কাজে কেউ বাধা সৃষ্টি করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, প্রশাসন আইনি প্রক্রিয়ার মাধ্যমে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করে আসছে। সেখানে সরকারদলীয় বা অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীরা বাধা দিলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (১৫ আগস্ট) বিকেলে মাগুরায় জেলা পরিষদের আয়োজনে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সংস্কৃতিমন্ত্রী। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তির অর্থ তুলে দেওয়ার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনকে বাদ্যযন্ত্র প্রদান করা হয়।

মাদক নিয়েও সরকারের অবস্থান তুলে ধরে নিতাই রায় চৌধুরী বলেন, মাদকের বিরুদ্ধে বর্তমান সরকার কঠোর অবস্থান নিয়েছে। দেশের বিভিন্ন স্থানে পুলিশ প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, জেলা প্রশাসক মোতাকাব্বির আহমেদ এবং পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরাও অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে ২৮৫ জন অসচ্ছল মেধাবী শিক্ষার্থীর প্রত্যেককে ৫ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের মধ্যে বাদ্যযন্ত্র বিতরণ করা হয়।

জনপ্রিয় সংবাদ

সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে গ্যাস সংকট, অর্ধেকে নেমেছে উৎপাদন

সরকারি কাজে বাধা দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে: সংস্কৃতিমন্ত্রী

প্রকাশের সময়ঃ ০৮:০৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬