ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
কালিয়াকৈরে বাস-গরুবাহী ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৩ বড়লেখায় বাড়ির পাশের জঙ্গল থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার সরকারি কাজে বাধা দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে: সংস্কৃতিমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ নতুন চার সদস্য লা লিগা শুরু আজ, শিরোপা ধরে রাখার মিশনে বার্সা-রিয়াল উত্তরায় সোয়া কোটি টাকা লুট: ডিবির জালে ৫ জন, উদ্ধার ১২ লাখ টাকা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে হাবিপ্রবিতে দোয়া মাহফিল সার নিয়ে অনিয়ম-দুর্নীতিতে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি- কৃষি সচিব ‘কুষ্টিয়া সদরে আমিই প্রধানমন্ত্রী’: এমপি আমির হামজার মন্তব্য ভাইরাল বিভ্রান্তি ও হঠকারিতার রাজনীতি নয়, দেশ গঠনে এগিয়ে আসুন- প্রধানমন্ত্রী তারেক রহমান

‘কুষ্টিয়া সদরে আমিই প্রধানমন্ত্রী’: এমপি আমির হামজার মন্তব্য ভাইরাল

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি মো. আমির হামজার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে । সংগৃহীত ছবি

আগামী পাঁচ বছরের জন্য কুষ্টিয়া সদর আসনে নিজেকে ‘প্রধানমন্ত্রী’ হিসেবে দাবি করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি মো. আমির হামজা।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে নিজের নির্বাচনি এলাকার বাসিন্দাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তাকে এমন মন্তব্য করতে দেখা যায়। ভিডিওতে আমির হামজাকে বলতে শোনা যায়, “আগামী পাঁচ বছরে কুষ্টিয়া সদর আসনের জন্য আমি প্রধানমন্ত্রী। বাজেটগুলো সরকার দেবে, ওটা দেবে আমির হামজার হাতে। এটা কি কোনো ফেরেশতার হাতে দেবে?”

তবে ভিডিওটি ঠিক কবে ধারণ করা হয়েছিল এবং কোন অনুষ্ঠানে এই বক্তব্য দেওয়া হয়েছিল, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

জানা গেছে, কুষ্টিয়া-৩ আসনের উন্নয়ন কর্মকাণ্ডের অংশীদারত্ব ও বিভিন্ন বিষয় নিয়ে সংসদ সদস্য আমির হামজা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক ও কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছে।

উল্লেখ্য, এর আগেও আমির হামজা কুষ্টিয়া মেডিকেল কলেজের উন্নয়ন ও বিভিন্ন অনিয়মের অভিযোগ নিয়ে প্রকাশ্যে বক্তব্য দিয়েছিলেন।

জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে বাস-গরুবাহী ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৩

‘কুষ্টিয়া সদরে আমিই প্রধানমন্ত্রী’: এমপি আমির হামজার মন্তব্য ভাইরাল

প্রকাশের সময়ঃ ০৭:১৩:২৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬