ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে হাবিপ্রবিতে দোয়া মাহফিল সার নিয়ে অনিয়ম-দুর্নীতিতে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি- কৃষি সচিব ‘কুষ্টিয়া সদরে আমিই প্রধানমন্ত্রী’: এমপি আমির হামজার মন্তব্য ভাইরাল বিভ্রান্তি ও হঠকারিতার রাজনীতি নয়, দেশ গঠনে এগিয়ে আসুন- প্রধানমন্ত্রী তারেক রহমান ১৮ আগস্ট থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে এআই ‘অটো ফাইন সিস্টেম’ বঙ্গবন্ধুর অবদান অনস্বীকার্য ও অতুলনীয়, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল রাজধানীতে অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত লাশ উদ্ধার ‘৩১ দফা দিয়ে ৩২ দফা পূরণ করে বিএনপি’: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মহেশপুর সীমান্তে চারজনকে পুশইনের চেষ্টা, বিএসএফকে বিজিবির প্রতিবাদ গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে বিরোধী দলকে চ্যালেঞ্জ প্রধানমন্ত্রীর

চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর ইউনিয়ন ও পৌর ওয়ার্ড দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠান

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘ইউনিয়ন ও পৌর ওয়ার্ড দায়িত্বশীল শিক্ষা শিবির-২০২৫’। এই শিক্ষা শিবিরে সংগঠনকে সুসংগঠিত করা, দাওয়াতী কার্যক্রম সম্প্রসারণ এবং আদর্শিক দায়িত্ব পালনে দায়িত্বশীলদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা’ছুম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল এমপি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি আবু বক্কর, চাঁপাইনবাবগঞ্জ পৌর জামায়াতের আমীর হাফেজ গোলাম রাব্বানী এবং সদর উপজেলা জামায়াতের আমীর হাফেজ আব্দুল আলিমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা। শিক্ষা শিবিরে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলার আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা আবুজার গিফারী।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, সংগঠনের দাওয়াতী কার্যক্রম আরও সম্প্রসারিত করতে দায়িত্বশীলদের নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি কুরআনের আহ্বানে সাড়া দিয়ে ব্যক্তি ও সমাজজীবনে আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

শিক্ষা শিবিরে ইউনিয়ন ও পৌর ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীলরা অংশগ্রহণ করেন।

জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে হাবিপ্রবিতে দোয়া মাহফিল

চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত

প্রকাশের সময়ঃ ০৬:২৭:২২ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬