ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ঐক্য ধরে রাখতে না পারলে আবারও ফ্যাসিস্ট শক্তির উত্থান হতে পারে-ইবি উপাচার্য সিঙ্গেল মায়েদের স্বাবলম্বিতা ও বিহারী শিশুদের শিক্ষায় অনন্য সামাজিক উদ্যোগ প্রধানমন্ত্রীর উদ্বোধনে যাত্রা শুরু জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের রাজপথের সংঘাতের প্রভাব শুধু সড়কেই সীমাবদ্ধ ছিল না মায়ের উদ্দেশে শেষ চিঠি লিখেই আন্দোলনে যান আনাস জুলাই হত্যাকাণ্ডের দুই বছর: ছয় মামলার রায় মালয়েশিয়ায় তিন বাংলাদেশির মরদেহ উদ্ধার, সহকর্মী বাংলাদেশি গ্রেপ্তার ‘ছাত্রদলের মাস্তানি সহ্য করা হবে না’-সংবাদ সম্মেলনে শিবির সভাপতি নূরুল কলেজে এমপির স্ত্রীর সভাপতি নিয়োগ ৩ মাসের জন্য স্থগিত, হাইকোর্টের রুল

বেরোবিতে শহিদ আবু সাঈদ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী সম্পন্ন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে শহিদ আবু সাঈদের স্মরণে আয়োজিত আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন-২)-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) বিকেলে উৎসবমুখর পরিবেশে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের দুটি ফাইনাল ম্যাচ। বিশ্ববিদ্যালয়ের ১নং খেলার মাঠে শারীরিক শিক্ষা বিভাগের আয়োজনে ছাত্রীদের বিভাগের ফাইনালে বাংলা বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট জেতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। অন্যদিকে ছাত্রদের ফাইনালে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগকে পরাজিত করে শিরোপা ঘরে তোলে জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ শওকাত আলী। বক্তব্যে তিনি বলেন, সকলের আন্তরিক প্রচেষ্টায় এবারের ক্রীড়া প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখার পাশাপাশি নেতৃত্বগুণ বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মন্তব্য করেন উপাচার্য। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা চর্চা অব্যাহত রাখার পরামর্শ দেন, যা তাদের মানবিক বিকাশে সহায়ক হবে বলে জানান।
টুর্নামেন্টের আহ্বায়ক ও শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেরোবির রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও প্রক্টর অধ্যাপক ড. মোঃ ফেরদৌস রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোঃ ইলিয়াছ প্রামানিকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

জনপ্রিয় সংবাদ

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

বেরোবিতে শহিদ আবু সাঈদ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী সম্পন্ন

প্রকাশের সময়ঃ ০১:০৯:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬