ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়
বিশ্বকাপে আর্জেন্টিনার জয়ে উৎসবের আমেজ বেরোবিতে

স্বাধীনতা স্মারক মাঠে হাজারো দর্শকের মিলনমেলা

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘জে’-তে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার উত্তেজনাপূর্ণ ম্যাচকে কেন্দ্র করে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে উৎসবের বাতাস বইতে শুরু করে। বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে স্থাপিত বিশাল এলইডি জায়ান্ট স্ক্রিনের সামনে ভিড় জমান হাজারো শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং ফুটবলপ্রেমী দর্শক।
সোমবার (২২ জুন) রাত ১১টায় ম্যাচ শুরুর আগেই মাঠ ভরে যায় উৎসাহী দর্শকে। প্রিয় দলের জার্সি পরে, হাতে পতাকা এবং কণ্ঠে স্লোগান নিয়ে উপস্থিত হন আর্জেন্টিনার অগণিত সমর্থক। খেলার প্রতিটি মুহূর্তে করতালি, উল্লাস ও আনন্দে মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।
মেসির গোলে আনন্দে ভেসে যায় ক্যাম্পাস
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মনোভাবে মাঠে নামে আর্জেন্টিনা। প্রথমার্ধে অধিনায়ক লিওনেল মেসি পেনাল্টি মিস করলে মুহূর্তের জন্য মিইয়ে পড়েন সমর্থকরা। কিন্তু কিছুক্ষণ পরই মেসি জাল খুঁজে নিলে আনন্দে ফেটে পড়েন উপস্থিত হাজারো দর্শক। চারদিকে ছড়িয়ে পড়ে করতালি আর উচ্ছ্বাসের ঢেউ।
খেলা উপভোগ করতে আসা শিক্ষার্থী ইমন বলেন, বন্ধুদের সঙ্গে ক্যাম্পাসের বড় পর্দায় বিশ্বকাপ দেখার অনুভূতি সত্যিই আলাদা। এ ধরনের আয়োজন শুধু খেলার আনন্দই বাড়ায় না, শিক্ষার্থীদের মধ্যে একতা ও উৎসবের পরিবেশও তৈরি করে।
প্রশাসনের উদ্যোগে শিক্ষার্থীদের প্রশংসা
শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই আয়োজন ক্যাম্পাস জীবনে নতুন মাত্রা যোগ করেছে। বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতেও একই রকম আয়োজন অব্যাহত থাকুক — এই প্রত্যাশা তাদের। তাদের মতে, একসঙ্গে খেলা দেখার মধ্য দিয়ে পারস্পরিক সৌহার্দ্য, বন্ধুত্ব এবং ক্যাম্পাসের প্রাণচাঞ্চল্য আরও বৃদ্ধি পায়।
সমর্থক ও নিরপেক্ষ দর্শক মিলিয়ে ফুটবলের বৈশ্বিক উৎসবকে একসঙ্গে উপভোগ করার এই অভিজ্ঞতা বেরোবি ক্যাম্পাসে তৈরি করেছে এক অনন্য মিলনমেলার আবহ।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

বিশ্বকাপে আর্জেন্টিনার জয়ে উৎসবের আমেজ বেরোবিতে

স্বাধীনতা স্মারক মাঠে হাজারো দর্শকের মিলনমেলা

প্রকাশের সময়ঃ ০২:১৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬