ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
আটঘরিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল পেট্রল পাম্প ও ওষুধের দোকান কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল দুর্বৃত্তরা, ভিডিও ভাইরাল সারা বছর ধরেই চলবে মৃত ভোটার কর্তন কার্যক্রম-পরিকল্পনা ইসির মামলা তদন্তাধীন থাকলেও বেবিচকের ২ কর্মকর্তাকে দুদকের ‘ক্লিন সার্টিফিকেট’ ইবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, তদন্তে গঠন করা হলো চার সদস্যের উপ-কমিটি চরাঞ্চলের ইউনিয়ন নিয়ে ‘দিয়াড় উপজেলা’ গঠনের উদ্যোগ নেওয়া হবে-এমপি নূরুল সীমান্তে ৫৯ বিজিবির অভিযান, চোরাই মোবাইলসহ আটক ৩ চাঁপাইনবাবগেঞ্জে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা, মিষ্টিমুখে বরণ চাঁপাইনবাবগঞ্জে শাশুড়ির ঘর থেকে ২০ লাখ টাকা চুরি, জামাইসহ গ্রেপ্তার ২ গৌরনদীতে ভাড়া বাসায় অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত লাশ, হত্যা না আত্মহত্যা ?
ইবির শাহ আজিজ হলে আবাসিকতা সংকট

ওয়েটিং লিস্টের অভিযোগে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাহ আজিজুর রহমান হলে দীর্ঘদিন ধরে আবাসিকতার নতুন বিজ্ঞপ্তি প্রকাশ না করার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন ২০২৩-২৪ শিক্ষাবর্ষের অনাবাসিক শিক্ষার্থীরা। একইসঙ্গে অপ্রকাশিত ওয়েটিং লিস্ট থেকে সিট বণ্টনের অভিযোগ তুলে মেধার ভিত্তিতে আবাসন নিশ্চিত করার দাবি জানান তারা।
রোববার (২১ জুন) বিকেলে হলের প্রভোস্ট কার্যালয়ের সামনে অবস্থান নেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ.টি.এম মিজানুর রহমান শিগগিরই নতুন আবাসিকতার বিজ্ঞপ্তি প্রকাশ এবং শতভাগ মেধার ভিত্তিতে সিট বণ্টনের প্রতিশ্রুতি দিলে বিকেল ৪টার দিকে কর্মসূচি প্রত্যাহার করা হয়।
শিক্ষার্থীদের অভিযোগ
অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও স্লোগানের মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন। তাদের স্লোগানে ছিল — ‘পড়াশোনা করবো, নাকি আবাসিকতার জন্য আন্দোলন করবো’, ‘মেধার ভিত্তিতে সিট চাই’, ‘কেন দুই বছরে অ্যালটমেন্ট হয়েছে মাত্র একবার?’ এবং ‘সিট পরে দিন, আগে আবেদনের সুযোগ দিন’।
শিক্ষার্থীরা জানান, হল প্রশাসন ২০২৪ সালের ৯ ডিসেম্বর আবাসিকতার বিজ্ঞপ্তি দিলেও সেখানে কেবল হলে অবস্থানকারী অনাবাসিক শিক্ষার্থীদেরই আবেদনের সুযোগ দেওয়া হয়েছিল। ফলে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের বহু শিক্ষার্থী আবেদন করতে পারেননি। এরপর দীর্ঘদিন পেরিয়ে গেলেও নতুন বিজ্ঞপ্তি না দিয়ে পুরোনো একটি অপ্রকাশিত তালিকা থেকে সিট বরাদ্দ করা হচ্ছে বলে তারা অভিযোগ করেন, যা স্বচ্ছতার প্রশ্ন তোলে।
প্রভোস্টের বক্তব্য
অভিযোগ অস্বীকার করে হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ.টি.এম মিজানুর রহমান বলেন, কোনো গোপন তালিকা থেকে সিট দেওয়া হচ্ছে না। সম্পূর্ণ মেধার ভিত্তিতেই তালিকা প্রস্তুত করা হয়েছে এবং যে কেউ চাইলে সেই তালিকা দেখতে পারবেন। তিনি জানান, ওয়েটিং লিস্টে থাকা শিক্ষার্থীদের আবাসন প্রদান কার্যক্রম ইতোমধ্যে শেষ হয়েছে এবং শিগগিরই নতুন আবাসিকতার বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। কোনো অনিয়ম প্রমাণিত হলে তাৎক্ষণিকভাবে দায়িত্ব ছেড়ে দেবেন বলেও দৃঢ়ভাবে জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

আটঘরিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল পেট্রল পাম্প ও ওষুধের দোকান

ইবির শাহ আজিজ হলে আবাসিকতা সংকট

ওয়েটিং লিস্টের অভিযোগে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

প্রকাশের সময়ঃ ১২:৪৭:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬