ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
আটঘরিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল পেট্রল পাম্প ও ওষুধের দোকান কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল দুর্বৃত্তরা, ভিডিও ভাইরাল সারা বছর ধরেই চলবে মৃত ভোটার কর্তন কার্যক্রম-পরিকল্পনা ইসির মামলা তদন্তাধীন থাকলেও বেবিচকের ২ কর্মকর্তাকে দুদকের ‘ক্লিন সার্টিফিকেট’ ইবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, তদন্তে গঠন করা হলো চার সদস্যের উপ-কমিটি চরাঞ্চলের ইউনিয়ন নিয়ে ‘দিয়াড় উপজেলা’ গঠনের উদ্যোগ নেওয়া হবে-এমপি নূরুল সীমান্তে ৫৯ বিজিবির অভিযান, চোরাই মোবাইলসহ আটক ৩ চাঁপাইনবাবগেঞ্জে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা, মিষ্টিমুখে বরণ চাঁপাইনবাবগঞ্জে শাশুড়ির ঘর থেকে ২০ লাখ টাকা চুরি, জামাইসহ গ্রেপ্তার ২ গৌরনদীতে ভাড়া বাসায় অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত লাশ, হত্যা না আত্মহত্যা ?

ইবির নতুন ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলীর দায়িত্বে মো. আব্দুল মালেক মিয়া

ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. আব্দুল মালেক মিয়া

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী (মেকানিক্যাল) মো. আব্দুল মালেক মিয়া। মঙ্গলবার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হকের স্বাক্ষরিত একটি অফিস আদেশের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

সংশ্লিষ্ট অফিস আদেশ অনুযায়ী, এতদিন প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) হিসেবে কর্মরত থাকা এ. কে. এম. শরীফ উদ্দীন নিজের আবেদনের ভিত্তিতে ১১ আগস্ট থেকে এই দায়িত্ব থেকে অব্যাহতি পেয়েছেন। তাঁর স্থলাভিষিক্ত হয়ে দায়িত্ব নিয়েছেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী (মেকা.) মো. আব্দুল মালেক মিয়া।

আদেশে আরও উল্লেখ করা হয়েছে, আগামী ১২ আগস্ট থেকে পরবর্তী কোনো নির্দেশনা না দেওয়া পর্যন্ত ভাইস-চ্যান্সেলরের মধ্যস্থতায় প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) হিসেবে কাজ চালিয়ে যাবেন আব্দুল মালেক মিয়া। এই দায়িত্ব পালনকালে তিনি প্রচলিত বিধি অনুযায়ী প্রাপ্য সব সুযোগ-সুবিধা পাবেন।

দীর্ঘদিন নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করার জন্য বিদায়ী কর্মকর্তা এ. কে. এম. শরীফ উদ্দীনকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিশেষভাবে ধন্যবাদ জানানো হয়েছে।

দায়িত্ব গ্রহণের পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে মো. আব্দুল মালেক মিয়া বলেন, তিনি ২০০৬ সাল থেকে বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছেন এবং এর আগেও প্রকৌশল দপ্তরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করেছেন। এমন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়ায় তিনি উপাচার্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জানান, ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে সততা ও নিষ্ঠার সঙ্গেই তিনি তাঁর দায়িত্ব পালন করে যাবেন। পাশাপাশি এই দায়িত্ব সুষ্ঠুভাবে পালনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।

জনপ্রিয় সংবাদ

আটঘরিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল পেট্রল পাম্প ও ওষুধের দোকান

ইবির নতুন ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলীর দায়িত্বে মো. আব্দুল মালেক মিয়া

প্রকাশের সময়ঃ ১০:১৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬