ঢাকা ০৫:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
রাত ৮টায় বন্ধ হবে শপিংমল, সন্ধ্যা ৭টায় নিভবে আলোকসজ্জা বেরোবিতে ৭ শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধান কমিটিতেই বিতর্কিত সদস্য ইবিতে শিশু নির্যাতনের অভিযোগে ভ্যানচালক গ্রেপ্তার জাতীয় পলিসি ক্যাম্পে সুযোগ পেলেন বেরোবি শিক্ষার্থী আইরিন ময়মনসিংহে মিরান হত্যা মামলার প্রধান আসামি হাফিজুর গ্রেফতার নাটোরে পালিত হলো ফজলুর রহমানের ১০ম মৃত্যুবার্ষিকী বিশেষজ্ঞশূন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে- চিকিৎসা নিতে ছুটতে হচ্ছে রাজশাহী আটঘরিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল পেট্রল পাম্প ও ওষুধের দোকান কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল দুর্বৃত্তরা, ভিডিও ভাইরাল সারা বছর ধরেই চলবে মৃত ভোটার কর্তন কার্যক্রম-পরিকল্পনা ইসির

চাঁপাইনবাবগেঞ্জে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা, মিষ্টিমুখে বরণ

চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও মিষ্টিমুখ অনুষ্ঠান।

চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) বেলা ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের এই সাফল্য উদযাপনে আয়োজন করা হয় সংবর্ধনা ও মিষ্টিমুখ অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং উত্তীর্ণ শিক্ষার্থীরা।

জানা যায়, চলতি বছর নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মোট ২২৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ২০৮ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে এবং জিপিএ-৫ অর্জন করেছে ৯২ জন শিক্ষার্থী। বিদ্যালয়টির সার্বিক পাসের হার দাঁড়িয়েছে ৯৩ দশমিক ২৭ শতাংশ।

অনুষ্ঠানে কৃতকার্য শিক্ষার্থীদের বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। বক্তারা তাদের এই সাফল্যে অভিনন্দন জানিয়ে ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল ও সামগ্রিক সাফল্য কামনা করেন। পরে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসা. রওশন আরা উত্তীর্ণ শিক্ষার্থীদের নিজ হাতে মিষ্টিমুখ করান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মাসুদ রানা, মো. শফিউল আজম, লিনস হাঁসদা, মোসা. শিরিন আকতার শিউলি এবং সহকারী শিক্ষক মো. আব্দুল হান্নান, মাহবুব আলম, মোসা. হিরা খাতুন, মো. জিয়াউর রহমানসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসা. রওশন আরা বলেন, শিক্ষার্থীদের এই সাফল্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার ফসল। আগামীতেও বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও জোরদার করে মানসম্মত শিক্ষা ও ভালো ফলাফল নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

জনপ্রিয় সংবাদ

রাত ৮টায় বন্ধ হবে শপিংমল, সন্ধ্যা ৭টায় নিভবে আলোকসজ্জা

চাঁপাইনবাবগেঞ্জে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা, মিষ্টিমুখে বরণ

প্রকাশের সময়ঃ ১২:৩৪:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬