ঢাকা ১০:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
আজ বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ভিডিও দেখে ব্যবস্থার আশ্বাস পুলিশের ডাকসু আন্তঃহল ফুটবলে চ্যাম্পিয়ন জগন্নাথ ও শামসুন্নাহার হল জাতীয় প্রেস ক্লাবে মুগ্ধতা ছড়ানো কাওয়ালী সন্ধ্যা অনুষ্ঠিত শাল্লায় ফ্যামিলি কার্ড শুমারিতে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীদের নিয়োগের অভিযোগ ঈশ্বরদীতে মহানন্দা এক্সপ্রেসে সান্টিং ইঞ্জিনের ধাক্কা, আহত ১৫ যাত্রী চারঘাটে অস্ত্র-মাদক মামলার পলাতক আসামি সম্রাটকে ধরতে পুলিশি অভিযান রাজশাহীতে সার পাচারের অভিযোগে ডিলারকে জরিমানা ফুটবল খেলতে গিয়ে বলের আঘাতে আবু সাঈদের মৃত্যু বগুড়ায় সিএনজি চালককে তুলে নিয়ে মুক্তিপণ দাবি, ডিবির অভিযানে গ্রেপ্তার ৩

গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়ে এসএসসি উত্তীর্ণদের ফুল দিয়ে বরণ

চাঁপাইনবাবগঞ্জের গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়ে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের ফুল দিয়ে অভিনন্দন জানান শিক্ষকরা

চাঁপাইনবাবগঞ্জের গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দিতে আয়োজন করা হয় এক আনন্দঘন অনুষ্ঠানের। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১০টায় বিদ্যালয় মাঠে এ উদযাপন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলামসহ অন্যান্য শিক্ষকরা এসএসসি পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের ফুল দিয়ে অভিনন্দন জানান। প্রত্যেক সফল শিক্ষার্থীকে একটি করে গোলাপ উপহার দেওয়ার পাশাপাশি মিষ্টিমুখও করানো হয় এই আয়োজনে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিক্ষকরা শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। তারা মন্তব্য করেন, অগ্রজদের এই সাফল্য অনুজ শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার প্রতি নতুন উদ্দীপনা ও অনুপ্রেরণা জোগাবে বলে তারা প্রত্যাশা করছেন।

অনুষ্ঠান চলাকালে বিদ্যালয় প্রাঙ্গণে বিরাজ করে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশ। উপস্থিত শিক্ষার্থীরা করতালি দিয়ে সদ্য এসএসসি পাস করা তাদের বড় ভাই-বোনদের অভিনন্দন জানায়। বিদ্যালয় কর্তৃপক্ষের মতে, কৃতকার্য শিক্ষার্থীদের এই অর্জন ভবিষ্যতে অন্যান্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে কাজ করবে।

জনপ্রিয় সংবাদ

আজ বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী

গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়ে এসএসসি উত্তীর্ণদের ফুল দিয়ে বরণ

প্রকাশের সময়ঃ ০৫:২৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬