ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]

কনটেন্ট বানাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

গোবিন্দগঞ্জে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় নিহত যুবক শাওন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোটরসাইকেল চালিয়ে ভিডিও কনটেন্ট তৈরি করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় শাওন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়কের পাশের একটি গাছে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনায় মোটরসাইকেলটিও দুমড়েমুচড়ে গেছে।

সোমবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে গোবিন্দগঞ্জ-রাজাবিরাট আঞ্চলিক সড়কের ইসলামপুর কারেন্টের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাওন বগুড়ার মোকামতলা উপজেলার দাড়িদহ সরদারপাড়া গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান, কয়েক মাস আগে তিনি প্রবাস থেকে দেশে ফেরেন এবং পরে বিয়ে করেন।

স্থানীয় যুবক আবদুল আলীম জানান, শাওন ভিডিও কনটেন্ট তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করতেন। এরই ধারাবাহিকতায় সোমবার সকালে মোটরসাইকেল নিয়ে কনটেন্ট তৈরির উদ্দেশ্যে বের হন তিনি।

পথে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে যায়। একপর্যায়ে সেটি সড়কের পাশের একটি গাছে সজোরে ধাক্কা দিলে শাওন গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

জনপ্রিয় সংবাদ

কনটেন্ট বানাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

প্রকাশের সময়ঃ ০১:৫৮:১৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬