ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]

বালাসী-বাহাদুরাবাদ সেতুর দাবিতে পায়ে হেঁটে যাত্রা শুরু করলেন বাবা-ছেলে

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০২:১৪:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • ১২৩৬ Time View

বালাসী-বাহাদুরাবাদ সেতুর দাবিতে পায়ে হেঁটে যাত্রা শুরু করেছেন সাদেক আলী সরদার ও তার ছেলে মোস্তাফিজুর রহমান

‘আলোকিত বাংলার স্বপ্ন যাত্রা, আমরা করব জয়’ স্লোগানে গাইবান্ধার বালাসী ঘাট থেকে জামালপুরের বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত সেতু নির্মাণের দাবিতে পায়ে হেঁটে দীর্ঘ যাত্রা শুরু করেছেন এক বাবা ও ছেলে। রংপুর বিভাগের গাইবান্ধা থেকে শুরু করে রাজশাহী, খুলনা ও ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় গিয়ে দাবি আদায়ের লক্ষ্যেই তাদের এই ব্যতিক্রমী যাত্রা।

রবিবার সকালে গাইবান্ধার বালাসী ঘাট থেকে সেতুর দাবিতে পদযাত্রা শুরু করেন তারা।

এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন গাইবান্ধা সদর উপজেলার সাদেক চত্বর এলাকার বাসিন্দা, অনারারি ক্যাপ্টেন (অব.) ও সাবেক প্যারা কমান্ডো সাদেক আলী সরদার এবং তার ছেলে মোস্তাফিজুর রহমান।

এই মিশনের মাধ্যমে বাবা-ছেলে গাইবান্ধাবাসীর দীর্ঘদিনের দাবি—বালাসী ঘাটে সেতু নির্মাণ—সংশ্লিষ্ট বিভাগের বিভিন্ন জেলায় পায়ে হেঁটে গিয়ে তুলে ধরবেন এবং যাত্রা শেষে ঢাকার সেতু ভবনে গিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি জমা দেবেন।

তাদের নির্ধারিত যাত্রাপথ: গাইবান্ধা-জয়পুরহাট-নওগাঁ-চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-নাটোর-পাবনা-কুষ্টিয়া-ঝিনাইদহ-চুয়াডাঙ্গা-মেহেরপুর-যশোর-বেনাপোল স্থলবন্দর-সাতক্ষীরা স্থলবন্দর-খুলনা-নড়াইল-গোপালগঞ্জ-ফরিদপুর-পদ্মা সেতু হয়ে ঢাকা পর্যন্ত।

সাদেক আলী সরদার জানান, এর আগে ৭৪তম মিশন পর্যন্ত তারা বাবা-ছেলে মিলে পায়ে হেঁটে মোট ৩ হাজার ২৭৩ কিলোমিটার পথ অতিক্রম করেছেন এবং আজ রবিবার থেকে তাদের ৭৫তম মিশনের যাত্রা শুরু হয়েছে।

তিনি গাইবান্ধার সাধারণ মানুষের প্রতি বিশেষভাবে আহ্বান জানিয়ে বলেন, তাদের এই মিশনে সবাই একাত্মতা প্রকাশ করুন এবং বালাসী ঘাটে সেতু নির্মাণের দাবিতে সোচ্চার হোন।

জনপ্রিয় সংবাদ

বালাসী-বাহাদুরাবাদ সেতুর দাবিতে পায়ে হেঁটে যাত্রা শুরু করলেন বাবা-ছেলে

প্রকাশের সময়ঃ ০২:১৪:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬