ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক

আলটিমেটামের পরও দেবীদ্বারে ফুটপাত দখলমুক্ত নয়, ব্যবসায়ীদের অনীহা

সংগৃহীত ছবি।

কুমিল্লার দেবীদ্বার নিউ মার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে দেওয়া তিন দিনের আলটিমেটাম শেষ হলেও বাস্তবে কোনো পরিবর্তন দেখা যায়নি। নবনির্বাচিত সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ গত ২৫ ফেব্রুয়ারি আইন-শৃঙ্খলা সভা ও বাজার পরিদর্শনের সময় ব্যবসায়ীদের নির্দিষ্ট সময়ের মধ্যে সরে যাওয়ার আহ্বান জানান। তবে সোমবার (২ মার্চ) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, ক্ষুদ্র ও ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা আগের মতোই ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পুরাতন বাজারে পৌরসভার নির্মিত কিচেন মার্কেটে ব্যবসায়ীদের স্থানান্তরের প্রস্তাব দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সেখানে ছয় মাস খাজনা ছাড়াই ব্যবসা পরিচালনার সুযোগের কথা জানানো হলেও অনেক ব্যবসায়ী এখনো সেখানে যেতে আগ্রহ দেখাচ্ছেন না।

ফুটপাত দখল করে ব্যবসা করা কয়েকজন ব্যবসায়ী জানান, তারা বর্তমান স্থান ছেড়ে গেলে বিক্রি কমে যাবে। তাদের দাবি, কাঁচাবাজার, মাছ-মাংস ও সবজিসহ সব ব্যবসা একসঙ্গে স্থানান্তর করা হলে তবেই তারা নতুন স্থানে যেতে রাজি হবেন।

এর আগে ২৫ ফেব্রুয়ারি সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেন, জনদুর্ভোগ সৃষ্টি করে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে। তিনি জেলা পরিষদ মার্কেট বা পৌরসভার মার্কেটে স্থানান্তরের আহ্বান জানিয়ে নির্ধারিত সময়ের মধ্যে না সরলে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। একই সঙ্গে নতুন মার্কেট ব্যবসার উপযোগী করে গড়ে তোলার আশ্বাসও দেন।

তবে জেলা পরিষদ মার্কেট ব্যবহারের বিষয়ে প্রশাসনের অবস্থান ভিন্ন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম বলেন, পুরাতন বাজারের পৌর কিচেন মার্কেটে ব্যবসায়ীরা ছয় মাস বিনামূল্যে ব্যবসা করতে পারবেন। কিন্তু জেলা পরিষদ মার্কেট সম্পর্কে প্রশাসনিকভাবে কোনো সিদ্ধান্ত হয়নি বলে তিনি জানান। তার ভাষ্য, ইজারা ছাড়া সেখানে কাউকে বসানোর এখতিয়ার প্রশাসনের নেই এবং আন্ডারগ্রাউন্ড অংশটি মূলত পার্কিংয়ের জন্য নির্ধারিত, যা ব্যবসার উপযোগী নয়।

তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে বাজার কমিটি ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে আলটিমেটাম পেরিয়ে যাওয়ার পরও ফুটপাত দখলমুক্ত না হওয়ায় সাধারণ পথচারীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসন ও ব্যবসায়ীদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে দ্রুত একটি কার্যকর সমাধান আসবে।

জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

আলটিমেটামের পরও দেবীদ্বারে ফুটপাত দখলমুক্ত নয়, ব্যবসায়ীদের অনীহা

প্রকাশের সময়ঃ ১১:৩০:২৪ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬