ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট সাময়িক বন্ধ, যাত্রীদের জরুরি নির্দেশনা দিল বেবিচক

সংগৃহীত ছবি।

 মধ্যপ্রাচ্যের চলমান নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সংশ্লিষ্ট অঞ্চলে সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে। একই সঙ্গে যাত্রীদের জন্য জরুরি নির্দেশনা জারি করা হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বেবিচক জানায়, আঞ্চলিক অস্থিতিশীলতার কারণে কুয়েত, কাতার, বাহরাইনসংযুক্ত আরব আমিরাত–এর আকাশসীমা আপাতত বন্ধ রয়েছে। ফলে যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্স ও ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করে ভ্রমণের সর্বশেষ অবস্থা নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে।

এর আগে শনিবার বিকেল থেকে দাম্মাম, জেদ্দা, মদিনা, রিয়াদ, শারজাহ, আবুধাবি, দুবাই ও কুয়েতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকেও ওই অঞ্চলের সব রুটে উড়োজাহাজ চলাচল স্থগিত রয়েছে।

শুক্রবার রাত থেকে মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রইসরাইল–এর সামরিক পদক্ষেপ ও পাল্টা হামলার ঘটনায় তেহরানসহ বিভিন্ন এলাকায় অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর প্রভাব আন্তর্জাতিক আকাশপথেও পড়েছে। নিরাপত্তা ঝুঁকির কারণে বিভিন্ন দেশের এয়ারলাইন্স মধ্যপ্রাচ্যমুখী ফ্লাইট বাতিল বা স্থগিত করছে।

ফ্লাইট পুনরায় চালুর নির্দিষ্ট সময় এখনো জানানো হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক ও আকাশপথ নিরাপদ হলেই ধাপে ধাপে ফ্লাইট পরিচালনা আবার শুরু করা হবে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট সাময়িক বন্ধ, যাত্রীদের জরুরি নির্দেশনা দিল বেবিচক

প্রকাশের সময়ঃ ০২:০৮:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬