ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
জহির উদ্দিন স্বপন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিমান থেকে খাদ্য মন্ত্রণালয়ে আফরোজা খানম নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন জারি মধ্যরাতে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নিয়ে প্রধানমন্ত্রীর ফেসবুক পোস্ট রোববার বঙ্গভবনে উঠবেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বরিশালে চোর চক্রের মূলহোতা রাহুল গ্রেফতার, উদ্ধার চোরাই কম্পিউটার নবনির্বাচিত রাষ্ট্রপতি ও বেরোবি আচার্যকে উপাচার্যের অভিনন্দন বার্তা ময়মনসিংহে আইনশৃঙ্খলা রক্ষায় ‘ডিফেন্স পার্টি’ গঠন ইউজিসি আয়োজিত উপাচার্যদের সংলাপে অংশ নিলেন বেরোবি উপাচার্য গলায় ছুরি ধরার অভিযোগ; রাজশাহীতে ১ ঘণ্টায় গ্রেপ্তার প্রধান আসামি

রাজশাহী ভিসা সেন্টারে ভিসাপ্রার্থীদের উপচে পড়া ভিড়

ভারতের ট্যুরিস্ট ভিসার আবেদন শুরু হওয়ায় রাজশাহী ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের সামনে অপেক্ষমাণ আবেদনকারীদের দীর্ঘ সারি।

দীর্ঘ বিরতির পর বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের ট্যুরিস্ট (পর্যটন) ভিসার আবেদন গ্রহণ পুনরায় শুরু হওয়ায় রাজশাহীর ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভ্যাক) ভিসাপ্রার্থীদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। আবেদন কার্যক্রম শুরুর প্রথম দিকেই কেন্দ্রের সামনে দীর্ঘ সারিতে অপেক্ষা করতে দেখা যায় শত শত আবেদনকারীকে।

সোমবার (২৯ জুন) সকাল থেকে রাজশাহী নগরীর বর্ণালী মোড়ে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের সামনে ভিড় বাড়তে থাকে। সকাল ১১টার দিকে সরেজমিনে দেখা যায়, দুই শতাধিক আবেদনকারী লাইনে দাঁড়িয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার অপেক্ষায় রয়েছেন।

ভিসাপ্রার্থীদের অনেকেই জানান, দ্রুত সিরিয়াল নিশ্চিত করতে তারা সকাল ৭টারও আগে ভিসা সেন্টারের সামনে উপস্থিত হন। সকাল গড়ানোর সঙ্গে সঙ্গে আবেদনকারীর সংখ্যা আরও বাড়তে থাকে।

আবেদনকারীদের ভাষ্য অনুযায়ী, চিকিৎসা, আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাৎ, ধর্মীয় ভ্রমণ এবং পর্যটনের উদ্দেশ্যে ভারতে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। দীর্ঘ সময় ধরে পর্যটন ভিসা আবেদন বন্ধ থাকায় নতুন করে আবেদন গ্রহণ শুরু হওয়ায় একযোগে বিপুল সংখ্যক মানুষ ভিসা সেন্টারে আসছেন।

যদিও আবেদনকারীর চাপ ছিল উল্লেখযোগ্য, তবুও আবেদন গ্রহণ কার্যক্রম তুলনামূলকভাবে সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়েছে বলে জানিয়েছেন ভিসাপ্রার্থীরা। নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে ভিসা সেন্টারের সামনে অতিরিক্ত নিরাপত্তাকর্মী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়।

ভারতীয় হাইকমিশন সূত্রে জানা গেছে, ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পুনরায় ট্যুরিস্ট ভিসার আবেদন গ্রহণ শুরু হয়েছে। প্রথম পর্যায়ে দেশের পাঁচটি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র—ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা ও সিলেটে আবেদন জমা নেওয়া হচ্ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, আবেদনকারীদের অবশ্যই অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করে নির্ধারিত তারিখ ও সময়ে ভিসা কেন্দ্রে উপস্থিত হতে হবে। আবেদন গ্রহণের জন্য বৈধ পাসপোর্ট, নির্ধারিত আবেদনপত্র, প্রয়োজনীয় ছবি এবং সংশ্লিষ্ট অন্যান্য কাগজপত্র সম্পূর্ণ থাকা বাধ্যতামূলক।

সংশ্লিষ্টরা মনে করছেন, দীর্ঘদিন পর ট্যুরিস্ট ভিসা কার্যক্রম পুনরায় চালু হওয়ায় আগামী কয়েকদিনও রাজশাহী ভিসা আবেদন কেন্দ্রে আবেদনকারীদের চাপ অব্যাহত থাকতে পারে।

জনপ্রিয় সংবাদ

জহির উদ্দিন স্বপন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিমান থেকে খাদ্য মন্ত্রণালয়ে আফরোজা খানম

রাজশাহী ভিসা সেন্টারে ভিসাপ্রার্থীদের উপচে পড়া ভিড়

প্রকাশের সময়ঃ ০৭:২৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬