ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

সিলেট ছাড়লেন ডিসি সারওয়ার আলম, ফেসবুকে দিলেন বিদায়ী বার্তা

প্রত্যাহার আদেশের দুই দিনের মধ্যে সিলেট ছেড়ে যাচ্ছেন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম — মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেট।

প্রত্যাহার আদেশের মাত্র দুই দিনের মধ্যে সিলেট থেকে বিদায় নিলেন আলোচিত জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম। মঙ্গলবার (২৩ জুন) দুপুর ২টার দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে তিনি সিলেট ত্যাগ করেন।

সিলেট ছাড়ার আগে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি আবেগময় স্ট্যাটাস দেন তিনি। সেখানে লেখেন, সিলেটকে বিদায় জানাচ্ছেন এবং সিলেটবাসীর ভালোবাসায় নিজেকে কৃতজ্ঞ মনে করছেন।

এর আগে গত রোববার তার প্রত্যাহার আদেশ জারি হয়। পরদিন সোমবার বিকেল ৫টার দিকে তিনি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি দাসের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝিয়ে দেন। পিংকি দাস বর্তমানে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে কার্যভার পালন করছেন।

সম্প্রতি হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের আয়-ব্যয়ে স্বচ্ছতা আনতে উদ্যোগ গ্রহণ এবং দানবাক্সে সিলগালা করার সিদ্ধান্তে নতুনভাবে আলোচনায় আসেন সারওয়ার আলম। এ বিষয়ে সিলেটবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। তবে অধিকাংশ মানুষ তার এই উদ্যোগকে ইতিবাচক হিসেবেই মূল্যায়ন করেছেন। এই পরিস্থিতির মধ্যেই সরকার তাকে সিলেট থেকে প্রত্যাহার করে।

দীর্ঘ বছর ধরে মাজারের দানবাক্সের প্রতিদিনের লক্ষাধিক টাকার হিসাব কেবল মাজার কর্তৃপক্ষের মধ্যেই সীমাবদ্ধ ছিল। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে দানবাক্সে সিলগালার পর সোমবার প্রথমবারের মতো তা খোলা হয়। হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের ডেগ ও দানবাক্স থেকে সেদিন মোট ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা গণনা করা হয়।

সিলেট ছাড়ার আগে মাজারের উন্নয়ন তহবিলে জেলা প্রশাসনের পক্ষ থেকে আরও ৫ লাখ টাকা প্রদান করে যান সারওয়ার আলম। বর্তমানে মাজারের দান তহবিলে মোট সাড়ে ২২ লাখ টাকা জমা রয়েছে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

সিলেট ছাড়লেন ডিসি সারওয়ার আলম, ফেসবুকে দিলেন বিদায়ী বার্তা

প্রকাশের সময়ঃ ০৮:৩১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬