ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার মাহফিল

শুক্রবার (৬ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ ইফতারের আয়োজন করা হয়।

পবিত্র মাহে রমজান উপলক্ষে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে বিশেষ ইফতার মাহফিলের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (৬ মার্চ) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই ইফতার অনুষ্ঠিত হয়।

ইফতার অনুষ্ঠানে ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং কূটনৈতিক মিশনের প্রতিনিধিরা অংশ নেন। ইফতারের আগে প্রধানমন্ত্রী অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তাদের সঙ্গে মতবিনিময় করেন।

অনুষ্ঠানের আগে সংক্ষিপ্ত আলোচনায় বাংলাদেশের সঙ্গে বিভিন্ন বন্ধুপ্রতীম দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং উন্নয়ন সহযোগিতার নানা দিক নিয়ে আলোচনা হয়। এ সময় বাংলাদেশের সঙ্গে অংশগ্রহণকারী দেশগুলোর কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশের অঙ্গীকারের বিষয়টিও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

এ সময় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের পক্ষে সমর্থন জানাতে ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

ইফতার মাহফিলে প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ডান পাশে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং বাম পাশে কন্যা ব্যারিস্টার জাইমা রহমান আসন গ্রহণ করেন।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার মাহফিল

প্রকাশের সময়ঃ ১০:৫৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬