ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

ঈশ্বরদীতে শর্ট সার্কিটে বাড়ি পুড়ে ছাই, প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সোমবার (২ মার্চ) রাত ৮টার দিকে শহরের আলহাজ্ব ক্যাম্প এলাকায় আমিনুলের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ঈশ্বরদীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে শহরের একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ঘরের আসবাবপত্র, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও গৃহস্থালির অন্যান্য সামগ্রী পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। পাশাপাশি, আগুনে গৃহকর্তার স্ত্রী ও ছেলে আহত হয়েছেন।

সোমবার (২ মার্চ) রাত ৮টার দিকে শহরের আলহাজ্ব ক্যাম্প এলাকায় মৃত আবুল কাশেম মাস্টারের ছেলে আমিনুল ইসলাম ডালিমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তিনি অলটেক কম্পিউটার ও প্রিন্টিং প্রেসের মালিক।

প্রতিবেশীরা জানান, রাত ৮টার দিকে হঠাৎ ঘরের ভেতর থেকে আগুনের শিখা ও ঘন ধোঁয়া দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। বাড়ির লোকজন চিৎকার করলে আশপাশের মানুষ ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতায় ঘরের ভেতরের কোনো মালামাল রক্ষা করা সম্ভব হয়নি।

তাৎক্ষণিকভাবে খবর দেওয়া হয় ঈশ্বরদী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স-এ। দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস সদস্যরা পুড়ে যাওয়া ঘর থেকে কোনো মালামাল উদ্ধার করতে না পারলেও পাশের বাড়িগুলো বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায়।

ঈশ্বরদী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ওয়্যারহাউস ইন্সপেক্টর মীর আমিরুল ইসলাম বাপ্পী বলেন, “আহত দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে বৈদ্যুতিক সংযোগ ব্যবস্থার নিয়মিত তদারকি ও সচেতনতা বাড়াতে হবে।”

এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

ঈশ্বরদীতে শর্ট সার্কিটে বাড়ি পুড়ে ছাই, প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রকাশের সময়ঃ ০১:৩৬:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬