ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ইবির মার্কেটিং বিভাগে নীতিমালা উপেক্ষা করে ডিনকে সভাপতি নিয়োগ নোবিপ্রবিতে ছাত্রদলের দু’পক্ষের ব্যাপক সংঘর্ষ, আহত ৫ নির্মাণাধীন কালভার্টে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যু নোবিপ্রবিতে হলের সিট নিয়ে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৩; সাংবাদিক হেনস্তা দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী রাজধানীর যেসব রুটে চলবে বিআরটিসির ‘পিংক বাস’ উল্লাপাড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে ব্যবসায়ী নিহত, মরদেহ নিয়ে মহাসড়ক অবরোধ বুটেক্সে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ২ জন সাময়িক বহিষ্কার, জরিমানা ৩ জনকে সিলেটে হামে ফের ২ শিশুর মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ১১৫ করতোয়া নদী থেকে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তদন্ত

চাঁপাইনবাবগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল প্রাঙ্গণে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন-২০২৬-এর উদ্বোধন করছেন স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ সফিউল আলম। ছবি- দৈনিক অধিকার

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬-এর আনুষ্ঠানিক সূচনা হয়েছে। রোববার (২৮ জুন) সকাল ৯টায় চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কার্যক্রমটির উদ্বোধন করেন স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ সফিউল আলম।

চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে এবং জেলা হাসপাতালের সহযোগিতায় অনুষ্ঠিত এই উদ্বোধনীতে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী, সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হাসিবুস সাত্তার, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সেলিম বালি, আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মো. মাহবুব হাসান, শিশু বিশেষজ্ঞ ডা. রেজাউল করিমসহ হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা জানান, ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুদের অপুষ্টি দূর করতে, রাতকানা ও অন্ধত্ব প্রতিরোধ করতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কার্যকর ভূমিকা রাখে। তারা নির্ধারিত বয়সের প্রতিটি শিশুকে নিকটস্থ কেন্দ্রে নিয়ে ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আন্তরিক আহ্বান জানান।

এবারের ক্যাম্পেইনে চাঁপাইনবাবগঞ্জ জেলায় মোট ২ লাখ ৩৪ হাজার ৬১৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২৮ হাজার ৭০৮ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৫ হাজার ৯০৯ জন শিশু অন্তর্ভুক্ত রয়েছে।

কার্যক্রম বাস্তবায়নে জেলার পাঁচটি উপজেলা ও পৌরসভাসহ ৬১টি ইউনিয়নে মোট ১ হাজার ২০৪টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১ হাজার ১৯১টি আউটরিচ কেন্দ্র, ৭টি মোবাইল ও অতিরিক্ত কেন্দ্র এবং ৬টি স্থায়ী কেন্দ্র। কার্যক্রম পরিচালনায় নিয়োজিত রয়েছেন ১৮৮ জন স্বাস্থ্য সহকারী, ১৭৯ জন পরিবার কল্যাণ সহকারী এবং ২ হাজার ৪১২ জন স্বেচ্ছাসেবক।

এই ক্যাম্পেইন বাস্তবায়নে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), ইউনিসেফ, গ্রেইন এবং নিউট্রিশন ইন্টারন্যাশনালসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক ও জাতীয় সংস্থা কারিগরি ও সার্বিক সহায়তা দিচ্ছে। দিনব্যাপী জেলার বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর এই কার্যক্রম চলমান থাকবে।

জনপ্রিয় সংবাদ

ইবির মার্কেটিং বিভাগে নীতিমালা উপেক্ষা করে ডিনকে সভাপতি নিয়োগ

চাঁপাইনবাবগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

প্রকাশের সময়ঃ ০৮:০৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬