ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
প্রতারণা মামলায় হাইকোর্টে জামিন পেলেন বিদিশা ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় সংসদে দুই দাবি বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য মাহবুবা হাকিমের রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকে খেলাপি ঋণের হিসাব জানালেন অর্থমন্ত্রী জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তরই বর্তমান সরকারের বড় চ্যালেঞ্জ- স্পিকার একদিনে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ১৫৫৮ চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির উদ্যোগে ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ শুরু মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে ৬ দোকানসহ ১১ বসতঘর পুড়ে ছাই হাইকোর্টের নির্দেশ অমান্যের অভিযোগে মসিক মেয়রসহ তিনজনকে কারণ দর্শানোর নির্দেশ আয়েশা (রা.) কেন গভীর রাতে মহানবী (সা.)-এর পিছু নিয়েছিলেন?

ব্রাহ্মণপাড়ায় পুকুরে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৬:৪৪:৩২ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ১২৪১ Time View

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে ৩ বছরের শিশু আব্দুল্লাহর মৃত্যু হয়েছে।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ডগ্রাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ ওই গ্রামের রেজাউলের ছেলে।

পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দুপুরে আব্দুল্লাহ বাড়িতেই ছিল। পরিবারের সদস্যদের অজান্তে কোনো একসময় সে বাড়ির পাশের পুকুরের দিকে চলে যায়। পরে শিশুটিকে ঘরে দেখতে না পেয়ে পরিবারের লোকজন আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে শিশুটির মা পুকুরের পানিতে তাকে ভাসতে দেখে চিৎকার দেন। তার চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে শিশুটিকে পানি থেকে উদ্ধার করেন। পরে স্বজনরা তাকে দ্রুত ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাজমুস সাকিব জানান, পানিতে ডুবে যাওয়ার পর স্বজনরা শিশুটিকে হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল।

জনপ্রিয় সংবাদ

প্রতারণা মামলায় হাইকোর্টে জামিন পেলেন বিদিশা

ব্রাহ্মণপাড়ায় পুকুরে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

প্রকাশের সময়ঃ ০৬:৪৪:৩২ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬