ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
প্রতারণা মামলায় হাইকোর্টে জামিন পেলেন বিদিশা ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় সংসদে দুই দাবি বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য মাহবুবা হাকিমের রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকে খেলাপি ঋণের হিসাব জানালেন অর্থমন্ত্রী জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তরই বর্তমান সরকারের বড় চ্যালেঞ্জ- স্পিকার একদিনে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ১৫৫৮ চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির উদ্যোগে ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ শুরু মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে ৬ দোকানসহ ১১ বসতঘর পুড়ে ছাই হাইকোর্টের নির্দেশ অমান্যের অভিযোগে মসিক মেয়রসহ তিনজনকে কারণ দর্শানোর নির্দেশ আয়েশা (রা.) কেন গভীর রাতে মহানবী (সা.)-এর পিছু নিয়েছিলেন?

দুই দিন বন্ধ থাকার পর রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল স্বাভাবিক

দুই দিন পর রাজশাহী বাস টার্মিনালে স্বাভাবিক হয়েছে আন্তঃজেলা বাস চলাচল।

মালিক-শ্রমিক বিরোধের অবসান ঘটিয়ে দুই দিন বন্ধ থাকার পর রাজশাহী থেকে সারাদেশের সঙ্গে আন্তঃজেলা বাস যোগাযোগ পুনরায় স্বাভাবিক হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে রাজশাহী থেকে ঢাকাসহ বিভিন্ন গন্তব্যের বাস চলাচল পুনরায় শুরু হয়।

রাজশাহী ও নাটোরের বাস মালিক ও শ্রমিকদের মধ্যকার বিরোধের জেরে গত দুই দিন ধরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ ছিল। এতে সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয় এবং অনেকেই বাধ্য হয়ে বিকল্প যানবাহনে অতিরিক্ত ভাড়া গুনে নিজেদের গন্তব্যে পৌঁছান।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজশাহী থেকে দর্শনা পর্যন্ত নতুন একটি সরাসরি বাস রুট চালুকে কেন্দ্র করে রাজশাহী ও নাটোরের বাস মালিক-শ্রমিকদের মধ্যে বিরোধের সূত্রপাত ঘটে। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং উভয় পক্ষের বেশ কয়েকটি বাস আটকের ঘটনাও ঘটে।

এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হলে সম্পূর্ণ বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে রাজশাহীসহ আশপাশের জেলাগুলোর যাত্রীদের দুর্ভোগ চরম আকার ধারণ করে।

পরবর্তীতে ভূমিমন্ত্রী মিনুর সরাসরি হস্তক্ষেপে উভয় পক্ষের মধ্যে একটি সমঝোতা আলোচনা অনুষ্ঠিত হয়। এই আলোচনার মাধ্যমে বিরোধের সমাধান হওয়ায় শনিবার দুপুর থেকে আন্তঃজেলা বাস চলাচল আবার শুরু হয়।

বাস চলাচল স্বাভাবিক হওয়ায় রাজশাহী বাস টার্মিনালে স্বস্তি ফিরে এসেছে। দীর্ঘ সময় ধরে অপেক্ষমাণ যাত্রীরা অবশেষে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।

সংশ্লিষ্টরা প্রত্যাশা করছেন, এই সমঝোতার মাধ্যমে বিরোধের স্থায়ী সমাধান হওয়ায় ভবিষ্যতে অনুরূপ পরিস্থিতিতে যাত্রীসাধারণকে আর দুর্ভোগে পড়তে হবে না

জনপ্রিয় সংবাদ

প্রতারণা মামলায় হাইকোর্টে জামিন পেলেন বিদিশা

দুই দিন বন্ধ থাকার পর রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল স্বাভাবিক

প্রকাশের সময়ঃ ১২:৩০:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬