ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
আয়েশা (রা.) কেন গভীর রাতে মহানবী (সা.)-এর পিছু নিয়েছিলেন? যে ১০ আমলে অন্তরে জাগে আল্লাহভীতি শিক্ষার্থীদের জন্য অমূল্য নসিহত নারায়ণগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২২ বিড়ালকে খাবার দেওয়াকে কেন্দ্র করে হামলার প্রতিবাদে বারিধারায় মানববন্ধন ১১১ দেশের প্রতিযোগিতায় কে হলেন মিস ওয়ার্ল্ড ২০২৬ নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ায় লক্ষ্মীপুরে যুবক গ্রেপ্তার দেশ সংকটে পড়লেই বিএনপি হাল ধরেছে-প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দিন বন্ধ থাকার পর রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল স্বাভাবিক বাগমারায় স্বামী-সন্তান রেখে গৃহবধূ নিখোঁজ, প্রেমঘটিত সম্পর্কের অভিযোগ

বাগমারায় স্বামী-সন্তান রেখে গৃহবধূ নিখোঁজ, প্রেমঘটিত সম্পর্কের অভিযোগ

রাজশাহীর বাগমারায় স্বামী-সন্তান রেখে নিখোঁজ গৃহবধূ জয়নব আক্তার বিউটি।সংগৃহীত ছবি

রাজশাহীর বাগমারা উপজেলায় স্বামী ও দুই বছর বয়সী সন্তানকে রেখে জয়নব আক্তার বিউটি (২৩) নামের এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। তাঁর স্বামীর ভাষ্যমতে, তাঁর গর্ভে আরও একটি সন্তান রয়েছে। এই নিখোঁজের ঘটনায় গৃহবধূর বাবা জয়নাল আবেদীন বাগমারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।

পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, নিখোঁজের পাঁচ দিন পার হয়ে গেলেও জয়নবের কোনো সন্ধান মেলেনি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এদিকে দুই বছর বয়সী শিশুটিকে নিয়ে চরম বিপাকে পড়েছেন তার বাবা। স্বজনদের ভাষ্যমতে, মায়ের জন্য শিশুটি অনবরত কান্নাকাটি করছে।

জিডি সূত্রে জানা যায়, গত ১ সেপ্টেম্বর রাত আনুমানিক দেড়টার দিকে বাগমারা থানার মাড়িয়া ইউনিয়নের পিদ্দপাড়া গ্রামে নিজ স্বামীর বাড়ি থেকে নিখোঁজ হন জয়নব আক্তার বিউটি। এরপর পরিবারের সদস্যরা আত্মীয়স্বজন ও বিভিন্ন সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো হদিস পাননি।

জয়নব ভবানীগঞ্জ পৌরসভার পাহাড়পুর মহল্লার বাসিন্দা জয়নাল আবেদীনের মেয়ে। প্রায় পাঁচ বছর আগে পারিবারিক সিদ্ধান্তে পিদ্দপাড়া গ্রামের গোলাম রাব্বানীর ছেলে জুয়েল রানার সঙ্গে তাঁর বিবাহ সম্পন্ন হয়। তাঁদের সংসারে দুই বছর বয়সী একটি পুত্রসন্তান রয়েছে এবং বর্তমানে জয়নব অন্তঃসত্ত্বা বলে জানিয়েছেন তাঁর স্বামী।

পরিবারের অভিযোগ, একই এলাকার লতিফের ছেলে শামীমের সঙ্গে জয়নবের দীর্ঘদিন ধরে যোগাযোগ ছিল। এই বিষয়ে স্বামী একাধিকবার নিষেধ করায় তাঁদের মধ্যে পারিবারিক বিরোধ সৃষ্টি হতো বলে জানা যায়। জুয়েল রানার দাবি, শামীমের সঙ্গে কথিত সম্পর্কের জেরেই জয়নব বাড়ি ছেড়ে চলে যেতে পারেন।

এ প্রসঙ্গে জুয়েল রানা বলেন, শামীমের সঙ্গে তার আগে থেকেই যোগাযোগ ছিল এবং নিষেধ করলেই তাদের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব সৃষ্টি হতো। তাদের একটি সন্তান থাকার পাশাপাশি আরেকটি সন্তান তাঁর গর্ভে রয়েছে জানিয়ে তিনি মনে করছেন, জয়নব শামীমের সঙ্গেই চলে গেছেন।

জয়নবের বাবা জয়নাল আবেদীন বলেন, যে ছেলের সঙ্গে তাঁর মেয়ে চলে গেছেন বলে তিনি শুনেছেন, সে তাঁর জামাতার বন্ধু। তবে এখন পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি এবং যোগাযোগ করার মতো তাদের কোনো ফোন নম্বরও তাদের কাছে নেই বলে জানান তিনি।

তবে জয়নব আক্তার বিউটি বর্তমানে কোথায় অবস্থান করছেন, তিনি কারও সঙ্গে গেছেন কি না, নাকি স্বেচ্ছায় নিখোঁজ হয়েছেন—এ বিষয়ে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং নিখোঁজ গৃহবধূকে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ক্যাটাগরি: সারাদেশ

জনপ্রিয় সংবাদ

আয়েশা (রা.) কেন গভীর রাতে মহানবী (সা.)-এর পিছু নিয়েছিলেন?

বাগমারায় স্বামী-সন্তান রেখে গৃহবধূ নিখোঁজ, প্রেমঘটিত সম্পর্কের অভিযোগ

প্রকাশের সময়ঃ ১২:২৬:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬