ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
শিশুশ্রমিককে আটকে ৮০ হাজার টাকা দাবি, তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার ৪ সাংবাদিক পাবনায় ৫ দিন ধরে নিখোঁজ শিশু, উদ্ধারের দাবিতে মানববন্ধন জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬০.৬ কোটি ঘনফুট অর্থবছরের প্রথম আড়াই মাসে রেমিট্যান্স বেড়েছে ১৫.৩ শতাংশ আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপ খেলেনি বাংলাদেশ: তদন্ত প্রতিবেদন মেঘনায় মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে কৃষকের মৃত্যু ছয় কার্যদিবস পর পুঁজিবাজারে সূচকের বড় উত্থান সার সঙ্কট বর্তমান সরকারের সৃষ্টি নয়: রোকনউদ্দিন বাবুল পিরোজপুরে সেফটিক ট্যাংকে নেমে শ্বাসরুদ্ধ হয়ে রাজমিস্ত্রির মৃত্যু ডিজিএফআইর সাবেক মহাপরিচালক মামুন খালেদসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

গৌরনদীতে স্বর্ণালংকার ও নগদ ১২ লাখ টাকা চুরির মূলহোতা সিরাজুল র‍্যাবের জালে

গৌরনদীর চুরি মামলার মূলহোতা সিরাজুল ইসলামকে গ্রেফতার করেছে র‍্যাব।

বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের শাহাজিরা গ্রামে সংঘটিত একটি স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির ঘটনার মূলহোতা সিরাজুল ইসলামকে (৩৫) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গ্রেফতারকৃত সিরাজুল একই গ্রামের মৃত আবদুল মজিদের ছেলে।

জানা গেছে, ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে গোপন সংবাদ ও আধুনিক প্রযুক্তির সহায়তায় র‍্যাবের একটি বিশেষ দল ফরিদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। গ্রেফতারের পর প্রাথমিক আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে গৌরনদী থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ জানায়, সিরাজুল গৌরনদী থানায় দায়েরকৃত একটি আলোচিত চুরি মামলার (জিআর মামলা নং: ১৮/২৫) মূল আসামি এবং একটি সংঘবদ্ধ চোর চক্রের নেতৃত্বদানকারী সদস্য। তার বিরুদ্ধে বিপুল পরিমাণ স্বর্ণালংকার এবং নগদ ১২ লাখ টাকা চুরির সুস্পষ্ট অভিযোগ রয়েছে।

গৌরনদী থানা পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই চক্রের সঙ্গে যুক্ত অন্যান্য সদস্যদের গ্রেফতার এবং চুরি যাওয়া মালামাল উদ্ধারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জনপ্রিয় সংবাদ

শিশুশ্রমিককে আটকে ৮০ হাজার টাকা দাবি, তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার ৪ সাংবাদিক

গৌরনদীতে স্বর্ণালংকার ও নগদ ১২ লাখ টাকা চুরির মূলহোতা সিরাজুল র‍্যাবের জালে

প্রকাশের সময়ঃ ০৪:৩৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬