ঢাকা ১১:০০ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
কালকিনিতে শিশুকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে আগুন দেড় বছর তদন্তেও শারমিন গোলন্দাজের একই সম্পদের তথ্য পেয়েছে দুদক রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, শোকজ ৬ জনকে লাইব্রেরি আছে, পাঠক কোথায় প্রবাসী স্বামীর সঙ্গে ভিডিও কলে কথা বলার পর অসুস্থ গৃহবধূ, ঢামেকে মৃত্যু ৯০ দিনেও পূর্ণাঙ্গ হয়নি ইবি ছাত্রদলের কমিটি, পদপ্রত্যাশীদের মধ্যে অসন্তোষ পরিকল্পিত নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: এমপি ওয়াহিদ আগুনে সর্বস্ব হারাল দিনমজুর হাসানের পরিবার, খোলা আকাশের নিচে ৪ জন মতলব উত্তরে ১৬ হাজার টাকার জালনোটসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মুন্সীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

৯০ দিনেও পূর্ণাঙ্গ হয়নি ইবি ছাত্রদলের কমিটি, পদপ্রত্যাশীদের মধ্যে অসন্তোষ

ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণার পর প্রায় ৯০ দিনেও পূর্ণাঙ্গ কমিটি গঠন হয়নি।

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণার প্রায় তিন মাস পেরিয়ে গেলেও পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি। কেন্দ্র থেকে ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হলেও ৯০ দিনেও তা বাস্তবায়ন না হওয়ায় পদপ্রত্যাশী ও পদবঞ্চিত নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

গত ৮ জুলাই ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সই করা বিজ্ঞপ্তিতে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ৩৯ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটিতে ইংরেজি বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের মাসুদ রুমি মিতুনকে আহ্বায়ক, পরিসংখ্যান বিভাগের একই শিক্ষাবর্ষের আনোয়ার পারভেজকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের রাফিজ আহমেদকে সদস্যসচিব করা হয়।

কেন্দ্রীয় বিজ্ঞপ্তিতে আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্যসচিবের যৌথ স্বাক্ষরে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল।

তবে নির্ধারিত সময় পার হলেও পূর্ণাঙ্গ কমিটি গঠন হয়নি। ৮ জুলাই থেকে ৫ অক্টোবর পর্যন্ত ৯০ দিন পার হলেও এ বিষয়ে নতুন কোনো ঘোষণা আসেনি।

ছাত্রদলের আহ্বায়ক কমিটির গঠনতন্ত্রের ১৪(খ) ধারায় কমিটি গঠনের ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং ৯০ দিনের মধ্যে আহ্বায়ক কমিটি বিলুপ্ত করার বিধান রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। কিন্তু নির্ধারিত ৯০ দিন অতিক্রম করলেও ইবি ছাত্রদলের বর্তমান আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ হয়নি।

এ সময়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারে কর্মীসভা, কর্মী সমাবেশ বা আলোচনা সভার মতো বড় কোনো কর্মসূচি আয়োজন করা হয়নি বলেও অভিযোগ রয়েছে সংশ্লিষ্টদের।

পূর্ণাঙ্গ কমিটি না হওয়ায় পদপ্রত্যাশী নেতাকর্মীদের মধ্যে নানা আলোচনা ও হতাশা তৈরি হয়েছে। এর আগে ২০২১ সালের ১৬ জুন ইবি ছাত্রদলের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল। দীর্ঘ পাঁচ বছরের বেশি সময় পর ওই কমিটি বিলুপ্ত করে চলতি বছরের জুলাইয়ে নতুন আহ্বায়ক কমিটি দেওয়া হয়। নতুন কমিটি ঘোষণার পর থেকেই পদ বণ্টন নিয়ে নেতাকর্মীদের মধ্যে অসন্তোষের খবর পাওয়া যায়। কয়েকজন পদপ্রাপ্ত ও পদবঞ্চিত নেতাকর্মী সামাজিক যোগাযোগমাধ্যমেও নিজেদের হতাশা ও বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।

নাম প্রকাশে অনিচ্ছুক আহ্বায়ক কমিটির এক যুগ্ম আহ্বায়ক বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ৩০ দিনের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করার কথা থাকলেও প্রায় তিন মাসেও কোনো কর্মীসভা আয়োজন করা সম্ভব হয়নি। তাঁর দাবি, বারবার আলোচনা সভা পিছিয়ে যাওয়ায় কেন্দ্রীয় নির্দেশনা বাস্তবায়ন যেমন বাধাগ্রস্ত হচ্ছে, তেমনি পদবঞ্চিতদের মধ্যেও হতাশা তৈরি হচ্ছে।

তিনি আরও অভিযোগ করেন, ইবি ছাত্রদলের বর্তমান কমিটির ওপর স্থানীয় একজন জাতীয় নেতার সমর্থকদের প্রভাব রয়েছে। এর ফলে নতুন ব্যাচের শিক্ষার্থীদের একটি অংশ, বিশেষ করে ঝিনাইদহ জেলার বাইরের শিক্ষার্থীরা ছাত্রদলের রাজনীতিতে আগ্রহ হারাচ্ছেন বলেও তিনি দাবি করেন।

পদবঞ্চিত নেতা হাফিজুর রহমান হাফিজ বলেন, “এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা থাকলেও তিন মাসেও তা বাস্তবায়ন না হওয়া হতাশাজনক। সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে দ্রুত পূর্ণাঙ্গ কমিটি করা প্রয়োজন। যোগ্য, ত্যাগী ও সক্রিয় কর্মীদের মূল্যায়নের পাশাপাশি হল, বিভাগ ও অনুষদভিত্তিক কমিটি গঠনের মাধ্যমে নতুন নেতৃত্ব তৈরি করা দরকার।”

তিনি আরও বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী দ্রুত একটি ভারসাম্যপূর্ণ ও ঐক্যবদ্ধ কমিটি গঠন করা হবে—এটাই তাঁদের প্রত্যাশা।

বিলম্বের বিষয়ে ইবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বলেন, কমিটি কেন্দ্র থেকেই অনুমোদিত হয়েছে এবং সেখানে ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের কথা উল্লেখ ছিল। তাঁর ভাষ্য, কেন্দ্রের কাছে কমিটি সম্প্রসারণের বিষয়ে একাধিকবার যোগাযোগ করা হলেও এখনো প্রত্যাশিত সহযোগিতা পাওয়া যায়নি।

তিনি বলেন, সংগঠনে সক্রিয় কর্মীদের পরিচয় ও দায়িত্ব দেওয়া হলে অন্যরাও ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হতে উৎসাহিত হবে। দীর্ঘদিন পদ ও সাংগঠনিক পরিচয় না থাকলে কর্মীদের আগ্রহ কমে যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

এ বিষয়ে ইবি ছাত্রদলের সদস্যসচিব রাফিজ আহমেদ বলেন, “খুব শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য কেন্দ্রে সুপারিশ করা হবে। দলের দুঃসময়ে যারা ত্যাগ, শ্রম ও নিষ্ঠার সঙ্গে সংগঠনের জন্য কাজ করেছেন, তাদের যথাযথ মূল্যায়ন করা হবে।”

তিনি বলেন, তাড়াহুড়া না করে যোগ্য, পরীক্ষিত ও ত্যাগী নেতাকর্মীদের সাংগঠনিক কর্মকাণ্ড, অতীত ভূমিকা ও অবদানের ভিত্তিতে কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে। পাশাপাশি দীর্ঘদিনের সক্রিয় নেতাকর্মীদের মূল্যায়নের মাধ্যমে একটি শক্তিশালী ও গতিশীল কমিটি গঠনের লক্ষ্য রয়েছে।

অন্যদিকে, ইবি ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিতুন বলেন, পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। কমিটিতে কোনো বিতর্কিত বা সংগঠনের নীতিবিরোধী ব্যক্তি যাতে স্থান না পান, সে বিষয়ে যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই-বাছাই শেষ হলে দ্রুত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

কালকিনিতে শিশুকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে আগুন

৯০ দিনেও পূর্ণাঙ্গ হয়নি ইবি ছাত্রদলের কমিটি, পদপ্রত্যাশীদের মধ্যে অসন্তোষ

প্রকাশের সময়ঃ ০৯:৪৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬