ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
নারী উদ্যোক্তাদের ঋণ ও ব্যবসায়িক সেবা সহজ করার উদ্যোগ সরকারের রাবিতে হামলার আগে অস্ত্র নিয়ে অবস্থানের অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন স্ত্রীর মৃত্যুর ১১ দিনের মাথায় স্বামীর মৃত্যু, অনিশ্চয়তায় তিন সন্তান শিশুকে ধর্ষণের অভিযোগে ব্যক্তি আটক, ইটের আঘাতে আহত ওসি পেঁয়াজ কাটার সময় চোখে পানি আসে কেন, কমানোর সহজ উপায় এশিয়ান গেমসে চীনের দাপট, এক ব্রোঞ্জে ৩৭তম বাংলাদেশ মেয়াদোত্তীর্ণ টেলিকম ব্যাটারি থেকে প্রত্যন্ত অঞ্চলে ব্যাকআপ বিদ্যুৎ ডিপফেক ভিডিও নিয়ে জাহ্নবীর পাশে জুনিয়র এনটিআর, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি উজ্জ্বল ও সতেজ ত্বকের জন্য কফির ৫ ব্যবহার হামলা-ভাঙচুরের মামলায় সাবেক সেনা কর্মকর্তা গোলাম মহিউদ্দিনের জামিন

রাবিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ইবিতে চোখে কালো কাপড় বেঁধে অবস্থান

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৫:৪৮:১৭ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ১২৩৪ Time View

রাবিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে চোখে কালো কাপড় বেঁধে সাংবাদিকদের অবস্থান কর্মসূচি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও নিন্দা জানিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কর্মরত সাংবাদিকরা মৌন অবস্থান কর্মসূচি পালন করেছেন। সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে চোখে কালো কাপড় বেঁধে এ কর্মসূচি পালন করেন তারা।

কর্মসূচিতে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি আবির হোসেন ও সাধারণ সম্পাদক নাজমুল হুসাইন, সাংবাদিক সমিতির সভাপতি নিয়ামতুল্লাহ মুনিম ও সাধারণ সম্পাদক জুয়েল রানা, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাকিব আসলাম ও সাধারণ সম্পাদক রবিউল আলমসহ ক্যাম্পাসে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।

এ সময় রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিচার ও সাংবাদিকদের নিরাপদে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়ে বিভিন্ন ফেস্টুন প্রদর্শন করা হয়।

এর আগে রোববার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হন বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।

এদিকে হামলার ঘটনায় উদ্বেগ ও প্রতিবাদ জানিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের তিন সাংবাদিক সংগঠন পৃথক বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়, কোনো রাজনৈতিক সংগঠন বা ব্যক্তি সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা দেওয়া, ভয়ভীতি দেখানো, হেনস্তা করা কিংবা শারীরিকভাবে আক্রমণ করার অধিকার রাখে না।

সাংবাদিক নেতারা আরও বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় কোনো সাংবাদিক হামলা বা হয়রানির শিকার হলে তা স্বাধীন সাংবাদিকতার জন্য বড় উদ্বেগের বিষয়। তারা রাবির ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি দেশের সব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাংবাদিকদের নিরাপদে দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

জনপ্রিয় সংবাদ

নারী উদ্যোক্তাদের ঋণ ও ব্যবসায়িক সেবা সহজ করার উদ্যোগ সরকারের

রাবিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ইবিতে চোখে কালো কাপড় বেঁধে অবস্থান

প্রকাশের সময়ঃ ০৫:৪৮:১৭ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬