ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
এশিয়ার জন্য তেলের দাম ছয় বছরের সর্বনিম্নে নামাল সৌদি চট্টগ্রাম রেঞ্জে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৭৬৪ রাজনৈতিক প্রশ্রয়ে শিক্ষার্থীদের অতিক্ষমতা চলতে পারে না: টিআইবি অর্থ পাচার ও বেনামি সম্পত্তির অভিযোগ অস্বীকার করলেন রাকুল প্রীত সিং সঠিক নীতি ও প্রস্তুতিতে অনিশ্চয়তা মোকাবিলা সম্ভব: মাহদী আমিন ফোনে পরিচয়ের পর দেখা করতে গিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ শহীদদের আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: শিবির সভাপতি চিরিরবন্দরে ধানক্ষেত থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার, ভ্যান ছিনতাইয়ের সন্দেহ গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১ হাজার ৬৯১ টাকা

শিশুকে ধর্ষণের অভিযোগে ব্যক্তি আটক, ইটের আঘাতে আহত ওসি

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৬:৩৩:২৬ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ১২৩৪ Time View

নারায়ণগঞ্জের ফতুল্লায় শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে জাকির হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তাকে পুলিশ গাড়িতে তোলার সময় উত্তেজিত জনতার ছোড়া ইটের টুকরোর আঘাতে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম আহত হয়েছেন।

রোববার রাত ১০টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়নের একটি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

আটক জাকির হোসেন বরিশালের বানারীপাড়া উপজেলার গাবা গ্রামের কাদের হাওলাদারের ছেলে। তিনি পরিবার নিয়ে এনায়েতনগরের ওই আবাসিক এলাকায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত ৮টার দিকে শিশুটিকে একা পেয়ে প্রতিবেশী জাকির হোসেনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা জড়ো হয়ে তার বাড়ির সামনে অবস্থান নেন।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জাকির হোসেন নিজেকে নিরাপদ রাখতে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দেন। খবর পেয়ে ফতুল্লা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।

এ সময় স্থানীয় লোকজন তাকে পুলিশের কাছ থেকে নিজেদের হাতে তুলে দেওয়ার দাবি জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওসি মাহাবুব আলম মাইকে কথা বলে এলাকাবাসীকে শান্ত করার চেষ্টা করেন। পরে পুলিশ জাকির হোসেনকে গাড়িতে তোলার সময় জনতার মধ্য থেকে ইটের টুকরো ছোড়া হয়।

এর মধ্যে একটি ইট ওসির মাথায় আঘাত করলে তিনি আহত হন। পরে তাকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুব আলম বলেন, অভিযোগের ভিত্তিতে একজনকে আটক করতে গেলে সেখানে উত্তেজিত জনতার মধ্যে থেকে ইটপাটকেল ছোড়া হয়। একটি ইটের টুকরো তার মাথায় লাগায় তিনি আহত হয়েছেন। তবে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়নি বলে জানান তিনি।

ওসি আরও জানান, শিশুটিকে ধর্ষণের অভিযোগে জাকির হোসেনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

জনপ্রিয় সংবাদ

এশিয়ার জন্য তেলের দাম ছয় বছরের সর্বনিম্নে নামাল সৌদি

শিশুকে ধর্ষণের অভিযোগে ব্যক্তি আটক, ইটের আঘাতে আহত ওসি

প্রকাশের সময়ঃ ০৬:৩৩:২৬ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬