ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
আগুনে সর্বস্ব হারাল দিনমজুর হাসানের পরিবার, খোলা আকাশের নিচে ৪ জন মতলব উত্তরে ১৬ হাজার টাকার জালনোটসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মুন্সীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা মাগুরায় ৭০ কোটি টাকার আইটি পার্ক, আট বছরেও শেষ হয়নি নির্মাণকাজ এশিয়ার জন্য তেলের দাম ছয় বছরের সর্বনিম্নে নামাল সৌদি চট্টগ্রাম রেঞ্জে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৭৬৪ রাজনৈতিক প্রশ্রয়ে শিক্ষার্থীদের অতিক্ষমতা চলতে পারে না: টিআইবি অর্থ পাচার ও বেনামি সম্পত্তির অভিযোগ অস্বীকার করলেন রাকুল প্রীত সিং সঠিক নীতি ও প্রস্তুতিতে অনিশ্চয়তা মোকাবিলা সম্ভব: মাহদী আমিন ফোনে পরিচয়ের পর দেখা করতে গিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

এশিয়ার জন্য তেলের দাম ছয় বছরের সর্বনিম্নে নামাল সৌদি

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৭:৫৩:০২ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ১২৩৪ Time View

এশিয়ার বাজারের জন্য আগামী নভেম্বরের অপরিশোধিত তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমিয়েছে সৌদি আরব।

এশিয়ার বাজারের জন্য আগামী নভেম্বর মাসের অপরিশোধিত জ্বালানি তেলের সরকারি বিক্রয়মূল্য বড় ধরনের কমিয়েছে সৌদি আরব। ‘আরব লাইট’ ক্রুডের দাম ওমান ও দুবাই ক্রুডের গড় মূল্যের তুলনায় ব্যারেলপ্রতি সর্বোচ্চ ৫ ডলার কমানো হয়েছে। এতে এশিয়ার বাজারে সৌদি তেলের দাম ২০২০ সালের জুনের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে।

সোমবার প্রকাশিত সৌদি আরবের সরকারি মূল্যতালিকায় এ তথ্য জানা গেছে। এর আগে অক্টোবরের তুলনায় নভেম্বরের জন্য ব্যারেলপ্রতি ৩ ডলার পর্যন্ত দাম কমানোর কথা জানিয়েছে দেশটি।

সৌদি আরবের এমন সিদ্ধান্ত বাজার বিশ্লেষকদের পূর্বাভাসের সঙ্গে পুরোপুরি বিপরীত। রয়টার্সের এক জরিপে মধ্যপ্রাচ্যের বাজার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার কারণে নভেম্বর মাসে আরব লাইট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৫ ডলার পর্যন্ত বাড়তে পারে বলে ধারণা করা হয়েছিল। তবে সেই পূর্বাভাসের বিপরীতে দাম কমিয়েছে সৌদি আরব।

এশিয়ার বাজারের জন্য সৌদি রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকো ‘আরব মিডিয়াম’ ও ‘আরব হেভি’ গ্রেডের অপরিশোধিত তেলের দামও ব্যারেলপ্রতি ৫ ডলার করে কমিয়েছে।

শিল্প খাতের সংশ্লিষ্টদের মতে, সমুদ্রপথে তেল পরিবহন ব্যয় ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় এশিয়ার ক্রেতাদের স্বস্তি দিতে এই মূল্যছাড় দেওয়া হয়েছে। বিশেষ করে আঞ্চলিক সংঘাতের কারণে জাহাজ চলাচল ও সরবরাহব্যবস্থায় যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তাতে পরিবহন ব্যয় বেড়েছে।

এশিয়ার কয়েকটি তেল শোধনাগারের কর্মকর্তারা জানান, অপরিশোধিত তেল পরিবহনে জাহাজ ভাড়া ও ফ্রেইট খরচ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় ক্রেতাদের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে। এই ব্যয় সামাল দিতে সহায়তা করাই সৌদি আরবের মূল্যছাড়ের অন্যতম উদ্দেশ্য বলে তারা মনে করছেন।

লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের (এলএসইজি) তথ্য অনুযায়ী, গত শুক্রবার পর্যন্ত পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে চীনে প্রায় ২০ লাখ ব্যারেল ধারণক্ষমতার একটি ভিএলসিসি ট্যাংকার ভাড়া করতে প্রতিদিন প্রায় ১২ লাখ ডলার খরচ হচ্ছিল। এক বছর আগে একই ধরনের জাহাজের দৈনিক ভাড়া ছিল প্রায় ৮০ হাজার ডলার।

অন্যদিকে, সৌদি তেল পরিবহনের কিছু রুটে দীর্ঘ যাত্রা ও অনির্দিষ্ট সময় অপেক্ষার কারণে বাড়তি লোকসান হচ্ছে। বিশেষ করে মিসরের সিদি কেরির বন্দর থেকে সরবরাহে বিলম্ব হওয়ায় অনেক তেলবাহী জাহাজকে দীর্ঘ পথ ঘুরে গন্তব্যে যেতে হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, কমানো তেলের দাম এই অতিরিক্ত পরিবহন ব্যয়ের চাপ কিছুটা সামলাতে সহায়তা করবে।

জনপ্রিয় সংবাদ

আগুনে সর্বস্ব হারাল দিনমজুর হাসানের পরিবার, খোলা আকাশের নিচে ৪ জন

এশিয়ার জন্য তেলের দাম ছয় বছরের সর্বনিম্নে নামাল সৌদি

প্রকাশের সময়ঃ ০৭:৫৩:০২ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬