ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
আগুনে সর্বস্ব হারাল দিনমজুর হাসানের পরিবার, খোলা আকাশের নিচে ৪ জন মতলব উত্তরে ১৬ হাজার টাকার জালনোটসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মুন্সীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা মাগুরায় ৭০ কোটি টাকার আইটি পার্ক, আট বছরেও শেষ হয়নি নির্মাণকাজ এশিয়ার জন্য তেলের দাম ছয় বছরের সর্বনিম্নে নামাল সৌদি চট্টগ্রাম রেঞ্জে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৭৬৪ রাজনৈতিক প্রশ্রয়ে শিক্ষার্থীদের অতিক্ষমতা চলতে পারে না: টিআইবি অর্থ পাচার ও বেনামি সম্পত্তির অভিযোগ অস্বীকার করলেন রাকুল প্রীত সিং সঠিক নীতি ও প্রস্তুতিতে অনিশ্চয়তা মোকাবিলা সম্ভব: মাহদী আমিন ফোনে পরিচয়ের পর দেখা করতে গিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৭৬৪

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৭:৫০:৫৭ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ১২৩৪ Time View

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে চট্টগ্রাম রেঞ্জ পুলিশের গত ২৪ ঘণ্টার অভিযানে ৭৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, রেঞ্জের ১১টি জেলায় পরিচালিত অভিযানে নিয়মিত মামলায় ৮৫ জন, আগের মামলায় ৬৫ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৪৩ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় সাতজন এবং ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া পরোয়ানামূলে ১০৭ জন এবং সাজা পরোয়ানামূলে ২০ জনকে গ্রেপ্তার করা হয়।

মাদকবিরোধী অভিযানে মাদক মামলায় ৮২ জন এবং নিয়মিত ও অন্যান্য মামলায় আরও ৬৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৯ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে ৯ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়। মাদকসংক্রান্ত ঘটনায় ৪৩টি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশের অভিযানে ১৭ হাজার ৬৬০ পিস ইয়াবা, ২২ কেজি ৭৪৩ গ্রাম গাঁজা, এক লিটার চোলাই মদ, ১৩ বোতল বিদেশি মদ, ১২ ক্যান বিয়ার এবং এক বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়েছে।

এদিকে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের ১০ সদস্যকেও গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে চট্টগ্রামের দুজন, কুমিল্লার পাঁচজন, চাঁদপুরের একজন, নোয়াখালীর একজন এবং লক্ষ্মীপুরের একজন রয়েছেন।

কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৪৭ জনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে ২৭৫ জনকে মুচলেকায় অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ৭২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

জেলা অনুযায়ী কিশোর গ্যাংয়ের সদস্যদের মধ্যে চট্টগ্রাম থেকে ৮৫ জন, কক্সবাজার থেকে ৩৭ জন, কুমিল্লা থেকে পাঁচজন, ব্রাহ্মণবাড়িয়া থেকে ২৪ জন, চাঁদপুর থেকে ১৫ জন, নোয়াখালী থেকে ২০ জন, ফেনী থেকে ২৮ জন, লক্ষ্মীপুর থেকে ১০৬ জন, রাঙামাটি থেকে চারজন এবং খাগড়াছড়ি থেকে ২৩ জনকে আটক করা হয়েছে।

চট্টগ্রাম রেঞ্জ পুলিশ জানিয়েছে, জনস্বার্থে অপরাধবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

আগুনে সর্বস্ব হারাল দিনমজুর হাসানের পরিবার, খোলা আকাশের নিচে ৪ জন

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৭৬৪

প্রকাশের সময়ঃ ০৭:৫০:৫৭ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬